চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবিশ্বাস্যভাবে খোঁজ মিলল PNB-এর লকার থেকে উধাও ৬৫ লক্ষের গয়নার

নিজস্ব প্রতিনিধিঃ অবিশ্বাস্যভাবে ৫ দিন পরে খোঁজ মিলল পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের লকার থেকে উধাও হওয়া ৬৫ লক্ষের গয়নার। জানা যাচ্ছে, ওই ব্যাঙ্কের লকার থেকে কোনও গয়না নাকি খোয়াই যায়নি। খোলা হয়েছিল ভুল লকার। সেই লকারে খুব অল্পই গয়না ছিল। ফলে প্রাথমিকভাবে প্রত্যেকেরই মনে হয় যে, লকারের ভিতরে থাকা সমস্ত গয়নাই চুরি হয়েছে। সেই কারণে PNB ব্যাঙ্কের ওই শাখার কর্মীদের বিরুদ্ধে নিকটবর্তী পুলিশ ষ্টেশনে একটি এফআইআরও করা হয়। কিন্তু এই ঘটনার প্রায় ৫ দিন পরে জানা গেল যে, ভুল লকার খোলার কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। যে মহিলা গয়না চুরির অভিযোগ এনেছিলেন মঙ্গলবার তিনি তাঁর সঠিক লকারটি খোলেন। তখন দেখা যায় যে, ওই মহিলার প্রায় ৭০ লক্ষ টাকার গয়না লকারের মধ্যে সুরক্ষিত অবস্থাতেই রয়েছে। 

ঘটনাটি গাজিয়াবাদের। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিহানি এলাকায় পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের একটি শাখার লকার নিয়ে বিভ্রান্তির মূল কারণ হল ওই লকারের মালিক প্রিয়াঙ্কা গুপ্ত লকারের চাবিটি হারিয়ে ফেলেন। চাবি না পাওয়ার কারণে ২০২১ সালের ডিসেম্বর মাস থেকেই তিনি আর লকারটি খুলতে পারছিলেন না। শেষ পর্যন্ত কোনও উপায় না পেয়ে তিনি পুলিশের সাহায্য নিতে বাধ্য হন এবং পুলিশ আধিকারিকরা ব্যাঙ্কের ওই শাখায় এসে তাঁর লকারটি ভাঙার ব্যবস্থা করেন। আর তাতেই বাধে গণ্ডগোল। পুলিশ আধিকারিকদের দাবি প্রিয়াঙ্কা তাঁদের লকারের নম্বর ভুল বলেছিলেন। তাঁর জেরেই তাঁরা ভুল লকার ভেঙেছে। আর তাতেই যাবতীয় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

কিন্তু চুরির সমস্যা মিটলেও এবার PNB ব্যাঙ্কের আধিকারিকরা পড়েছেন অন্য সমস্যায়। কারণ নম্বর বিভ্রাটের কারণে তাঁরা ভুল লকার ভেঙেছেন। এতে ওই শাখার অন্য এক গ্রাহকের গোপনীয়তা নষ্ট হয়েছে। যদিও পুলিশ ভুল করে যার লকার ভেঙে ফেলেছে এই বিষয়ে এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশও এই ব্যাপারে আর মুখ খোলেনি বলে খবর।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ