রবিবার ভোরেই ইন্ডিগোর বিমানে দেশ ছেড়েছেন আগুনে ভস্মীভূত গোয়ার নৈশক্লাবের দুই মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিরীহ মানুষের প্রাণ যাওয়ার পরেই গ্রেফতারির ভয়ে বিদেশ পাড়ি জমিয়েছেন গোয়ার নৈশক্লাবের দুই মালিক গৌরব ও সৌরভ লুথরা। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ইন্ডিগোর ফুকেটগামী বিমানে (৬ই-১০৭৩) সওয়ার হয়ে চম্পট দিয়েছেন। দুজনকে ফেরাতে সিবিআইয়ের ইন্টারপোল শাখার শরণাপন্ন হয়েছে গোয়া পুলিশ।

গত শনিবার রাতে উত্তর গোয়ার বাগা বিচ সংলগ্ন আরপোরা নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আয়োজন করা হয়েছিল বেলি ডান্সের। মধ্যরাত পেরিয়ে চলছিল সেই ‘এনজয়মেন্ট’। সাউন্ড বক্সে গমগম করছিল ‘শোলে’র  সেই বিখ্যাত গান ‘মেহবুবা… মেহবুবা…’। হঠাৎই ছন্দপতন। ফায়ার গান থেকে ডান্স ফ্লোরের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষেই শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় পুরো নৈশক্লাব। পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের। এর মধ্যে চারজন পর্যটক, ১৪ জন ক্লাবেরই কর্মী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ক্লাবটি চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার সহ তিনজনকে। আটক স্থানীয় পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও লাইসেন্স না থাকা সত্ত্বেও এতদিন কেন নাইট ক্লাবটির বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

২৫ জনের মৃত্যুর ঘটনায় নৈশক্লাবের দুই কর্ণধার সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে গত রবিবার (৭ ডিসেম্বর) লুক আউট নোটিশ জারি করে গোয়া পুলিশ। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে ওই নোটিশ পৌঁছে দিতে গিয়েই বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়া পুলিশের আধিকারিকরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ‘রবিবার ভোরেই ইন্ডিগোর বিমানে ফুকেটের উদ্দেশে রওনা দিয়ে গিয়েছেন দুজনে।’

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?