চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুসলিমদের ওপর হওয়া অত্যাচারের বদলা নিতেই হামলা, স্বীকার আব্বাসির

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমে সিএএ, এনআরসি এবং পরে সমাজের সর্বস্তরে মুসলিমদের অবজ্ঞা। মুসলিম সম্প্রদায়ের ওপর দীর্ঘদিন ধরে চলা অত্যাচারের বদলা নিতেই রবিবার রাতে গোরক্ষপুর মন্দিরের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়েছে আব্বাসি। এটিএসের জেরায় সম্প্রতি এমনটাই জানাল গোরক্ষপুর মন্দিরের হামলাকারী। এটিএস সূত্রে খবর, জেরার মুখে পড়ে আব্বাসি তদন্তকারী আধিকারিকদের জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই রবিবার ওই পুলিশকর্মীকে আক্রমণ করেছে আব্বাসি।

পুলিশ সূত্রে খবর, জেরায় আব্বাসি জানিয়েছে, সমাজের যে কোনও স্তরেই কোনও অঘটন ঘটলে মন করা হয় মুসলিমরা কিছু করেছে। এইভাবে প্রতি ক্ষেত্রে মুসলিমদের ছোট করা হয়। সেই রাগেই এই ঘটনা ঘটিয়েছে আব্বাসি। জানা যাচ্ছে, পুলিশ কর্তাদের আব্বাসি জানিয়েছে, হামলা করতে যাওয়ার জন্য রবিবার সন্ধ্যায় সে একটি টেম্পো গাড়িতে চড়েছিল। গাড়িটি করে মন্দিরের সামনে নেমে সোজা মন্দিরের ভিতরে ঢুকে সে ওই দুই পুলিশ কর্মীর ওপর হামলা চালায়। সেই সঙ্গে সে আরও বলেছে যে হামলার সময়ে তার  মাথায় একটা জিনিসই চলছিল যে কীভাবে দিনের পর দিন মুসলিমদের সাথে অন্যায় হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ১০ টা থেকে একটানা আব্বাসিকে জেরা করছেন এটিএস আধিকারিকরা। সেই জেরার মুখেই এই সমস্ত কথা জানিয়েছে সে। সেই সঙ্গে এদিন সে তার বাবার মতোই এটিএস অধিকর্তাদের জানায় যে তার কিছু মানসিক সমস্যা রয়েছে। উল্লেখ্য, এর আগে আব্বাসির বাবা পুলিশকে জানিয়েছিল যে, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। সেই কারণেই সে রবিববার রাতে পুলিশের ওপর হামলা চালিয়েছে। কিন্তু আব্বাসির বাবার এই দাবি মানতে নারাজ পুলিশ কর্তারা। বরং তাঁদের দাবি যে, আব্বাসি খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং তার সঙ্গে একাধিক জঙ্গিগোষ্ঠীর নিয়মিত যোগাযোগ রয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ