দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোরক্ষপুর হামলা: একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল আব্বাসের

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার রাতে গোরক্ষপুরের মন্দিরে হওয়া হামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল গোটা উত্তরপ্রদেশ। এই ঘটনার মূল চক্রী অর্থাৎ হামলাকারী মুর্তাজা আহমেদ আব্বাসিকে রবিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাকে দফায় দফায় জেরা করেছে লখনউ পুলিশের তদন্তকারী শাখা তথা এটিএস। বুধবার সকালেই লখনউতে পৌঁছেছে এটিএস মুম্বই শাখা। পুলিশ সূত্রে খবর, তদন্তের কাজ যত এগোচ্ছে ততই আরও স্পষ্ট হচ্ছে জঙ্গিযোগের ইঙ্গিত। আব্বাসের গ্রেফতারির পরের দিনই তার বাবা জানান যে, আব্বাস মানসিক ভারসাম্যহীন। কিন্তু পুলিশের দাবি আব্বাস মানসিক ভারসাম্যহীন তো নয়ই, উল্টে সে যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন।

মঙ্গলবারই জানা যায়, গোরক্ষপুর মন্দিরে হামলা চালানো আব্বাস আইআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রাক্তন ছাত্র। মেধাবী আব্বাসকে পরে ইসলামের মগলধোলাই  করা হয় এবং মূলত সেই কারণেই সে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পরে। আব্বাসের কাছ থেকে একটি বিদেশী সিম কার্ড পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে ওই সিম কার্ডের সাহায্যেই বিদেশী একাধিক জঙ্গি  গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত সে। আব্বাসের ল্যাপটপ থেকেও পাওয়া গিয়েছে একাধিক জঙ্গি সংগঠনের প্রকাশ করা ভিডিও। সেখানে রয়েছে আইএস ও আল কায়দার একাধিক ভিডিও। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক ইসলামিক জঙ্গি গোষ্ঠীর কর্মসূচীকে অনুসরণ করত আব্বাস।

অন্যদিকে জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় এই হামলার পরে গোরক্ষপুর মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। মন্দিরের সামনেই বসানো হয়েছে বুলেট প্রুফ পোস্ট। এছাড়াও মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা রক্ষীর সংখ্যাও প্রায় দ্বিগুণ করা হয়েছে। সব মিলিয়ে আরও আঁটোসাঁটো হয়েছে গোরক্ষপুর মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ