কেজরিওয়ালের বাসভবন সংস্কারের খরচ নিয়ে বিশেষ অডিট ক্যাগের

দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ক্যাগ অডিটে মান্যতা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন সংস্কারের খরচ নিয়ে এবার তদন্ত শুরু করতে চলেছে ক্যাগ (Comptroller and Auditor General বা CAG)। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ক্যাগ অডিটে মান্যতা দিয়েছে।

বিজেপির অভিযোগ,সংস্কারে দুর্নীতি হয়েছে। তদন্ত চেয়ে গত ২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ পাঠিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল। সেই সুপারিশ মেনে ক্যাগ-কে তদন্ত করার জন্য অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক সুপারিশ পাঠিয়েছে। উল্লেখ্য প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ হবে দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলোটি সংস্কার করতে। কিন্তু সেটি শেষে বেড়ে দাঁড়ায় প্রায় ৫৩ কোটি টাকা। আপের বক্তব্য, ব্রিটিশ আমলে ১৯৪২ সালে বাংলোটি তৈরি হয়েছিল। ছাদ থেকে জল পড়া এবং দেওয়াল খসে যাচ্ছিল। বাড়িটি বিপজ্জনক হওয়ায় সেটি সংস্কার করা হলে ভেঙে পড়ার আশঙ্কা ছিল। তাই নতুন করে বাংলোটির বেশ কিছু অংশ নির্মাণ করা হল।

মুখ্য সচিবের রিপোর্ট অনুসারে, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সংস্কারে যে অনিয়ম পাওয়া গেছে সেগুলির মধ্যে রয়েছে, নির্মাণ শুরু করার আগে পিডব্লুডি দ্বারা সম্পত্তির মালিকানা নিশ্চিত করা হয়নি। প্রাথমিক প্রস্তাব ছিল মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত আবাসনের ব্যবস্থা করা। কিন্তু পরে দিল্লির পিডব্লুডি মন্ত্রী মনীশ সিসোদিয়া ভবনটি ভেঙে নতুন কাঠামো নির্মাণের জন্য প্রস্তাব অনুমোদন করেছিলেন।

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে