নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েক মিনিটের হড়পা বানে লণ্ডভণ্ড নেপালের বেশ কয়েকটি জেলা। চারিদিকে শুধুই মৃত্যুমিছিল। নিখোঁজ রয়েছেন শতাধিক ভারতীয়। তাঁদের পরিবারের মধ্যে বাড়ছে উদ্বেগ। এই আবহেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালের বিধ্বংসী বন্যার পর ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এদের মধ্যে ৭৩ জন ভারতীয় নাগরিক ত্রিশুলি ওয়ান পাওয়ার প্রজেক্টে কর্মরত ছিলেন। তিনি জানিয়েছেন, কৈলাস মানস সরোবর যাত্রায় যোগ দিতে নেপালে যাওয়া তামিলনাড়ুর ২১ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।

রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিনি আরও বলেছেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (২৬ অগস্ট) নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, শোক প্রকাশ করেছেন এবং সব ধরনের সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়ে নেপালের জনগণের পাশে  থাকার বার্তা দিয়েছেন। তিনি জানান, নিখোঁজদের মধ্যে তামিলনাড়ুর ৩৭ ও ৪৯ জনের দুটি দল, পশ্চিমবঙ্গের ৩২ জন, কেরমের ৩৩ জন এবং বিভিন্ন রাজ্যের ৬১ জন ভারতীয় রয়েছেন। দুপুর ১টা পর্যন্ত তামিলনাড়ু থেকে ২১ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিধ্বংসী বন্যার পর ভারত নেপালে মোট ৪৭.৫ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে।

আরও পড়ুন:  নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

উল্লেখ্য, হিমালয়ের একটি নদীর কাছে সম্ভাব্য তুষারধসের ফলে সৃষ্ট বিধ্বংসী আকস্মিক বন্যা নেপাল ও তিব্বতের কিছু অংশে আঘাত হানে । নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, রাসুয়ায় বিধ্বংসী ভোটে কোশি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০।   চিতওয়ানে সর্বাধিক দেহ উদ্ধার করা হয়েছে হয়েছে ১০৮টি, এরপর পূর্ব নওয়ালপরাসিতে ৬২টি, ধাদিঙে ২৭টি এবং পশ্চিম নওয়ালপরাসিতে ১৫টি মৃতদেহ পাওয়া গিয়েছে। 

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম