ইন্ডিগো বিমান পরিষেবা বিপর্যয়ে কেন্দ্রকে দুষলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগো বিমান বিভ্রাট নিয়ে উত্তাল দেশ। এবার এই বিতর্কে কার্যত ঘি ঢাললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার একের পর এক ইন্ডিগো ফ্লাইট বাতিল নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল। কেন্দ্রের তীব্র সমালোচনা করে সনিয়া পুত্র মূলত এই সমস্যাগুলিকে “একচেটিয়া আধিপত্য” বলে অভিহিত করেছেন।

X হ্যান্ডেলে একটি পোস্ট করে রাহুল গান্ধি বিমান সংস্থাগুলির সাম্প্রতিক বিপর্যয়ের জন্য বিমান চলাচল খাতে একচেটিয়া আধিপত্যকেই দায়ী করেছেন। সেই সঙ্গে ন্যায্য প্রতিযোগিতারও দাবি করেছেন। রাহুল বলেছেন, “ইন্ডিগোর ব্যর্থতা এই সরকারের একচেটিয়া আধিপত্যের মূল্য চোকানো ছাড়া কিছুই নয়। আবারও বলছি ফ্লাইট দেরী, বাতিল এবং অসহায়ত্বের মূল্য দিতে হচ্ছে সাধারণ ভারতীয়দের। ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে শুধু একচেটিয়া প্রতিযোগিতা নয়, প্রতিটি ক্ষেত্রেই ভারতের সুষ্ঠু প্রতিযোগিতার দাবি জানাচ্ছি।”

প্রসঙ্গত, ইন্ডিগো সংস্থার ফ্লাইট বাতিলের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন কমপক্ষে প্রায় ১৭০-২০০টি ফ্লাইটে দেরীতে চলাচল করছে। বিমান চলাচল বিঘ্নিত হওয়ার ফলে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে চলতি শীতকালীন অধিবেশনে বিরোধীরা সংসদে এই বিষয়টি উত্থাপন করতে পারে।

বুধবার ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ কমপক্ষে ১৫০টি ফ্লাইট বাতিল করেছিল। বৃহস্পতিবারও বজায় ছিল একই ধারা। শুক্রবার এই সংখ্যা আরও বেড়ে গিয়েছে। একের পর এক বিমান বাতিল হওয়ার ফলে প্রবল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে। এর ফলে যাত্রীদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থার এমন অনিয়মে হতবাক সকলেই। মূলত পর্যাপ্ত বিমানকর্মী না থাকার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

এদিন সকালেও ইন্ডিগোর ফ্লাইট বুকিং পদ্ধপ্তি নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই বিভ্রাটের জন্য ক্ষমা চেয়ে আগেই কর্তৃপক্ষ জানিয়েছিল শুক্রবার পর্যন্ত এমন অনেক ফ্লাইট বাতিল করা হবে। তাই যাত্রীদের প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছিল।

প্রতিদিন প্রায় ২,৩০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে ইন্ডিগোর। এয়ার ইন্ডিয়ার থেকে টিকিটের দাম তুলনামূলক কম বলে বহু মানুষ এই সংস্থার ফ্লাইটে যাতায়াত করেন। সেই পকেট ফ্রেন্ডলি বিমান সংস্থার পরিষেবার ক্ষেত্রে এমন বিপর্যয় ঘটায় হতবাক সকলেই। সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারির আগে এই সমস্যার সমাধান হবে না।

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া