দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মর্মান্তিক মৃত্যু। দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়। মৃতদের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাঁদের তিন সন্তান। ঘটনাটি ঘটেছে, নয়ডার রাবুপুরা থানা এলাকায়। একই পরিবারের পাঁচজনের মৃত্যুকে ঘিরে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্ত অনুসারে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে তাঁরা চা ও ম্যাগি খেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাই তাঁদের খাবারে বিষক্রিয়ার সন্দেহ করা হচ্ছে। তবে শুধুমাত্র এই খাবারগুলি খাওয়ার কারণে নাকি অন্য কোনও কারণে তাঁদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে বলে পুলিশ বলেছেন। বর্তমানে পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে। মৃতদের মধ্যে তিনজনেই ছোট। আর দুইজন পূর্ণবয়স্ক। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তাঁদের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন।

উল্লেখ্য, খাবার খেয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত এপ্রিলে মটন বিরিয়ানির পর তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয় মুম্বইতে। পরে ময়নাতদন্তের রিপোর্টে তাঁদের শরীরে ‘মরফিন’ নামক শক্তিশালী ব্যথানাশকের উপস্থিতি পাওয়া যায়। তরমুজে কোনও বিষাক্ত পদার্থ মেশানো ছিল কি না, তা পরীক্ষা করা হয়েছে। মৃতদের মধ্যে ছিলেন,  ৪৫ বছর বয়সী মোবাইল ব্যবসায়ী আবদুল্লাহ ডোকাদিয়া, তাঁর স্ত্রী নাসরিন (৩৫) এবং দুই কন্যা জৈনব (১৩) ও আয়েশা (১৬)। মটন বিরিয়ানি খাওয়ার পর তাঁরা তরমুজ খেয়েছিলেন। এরপরেই তাঁদের বমি ও ডায়ারিয়া শুরু হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ১৩ বছর বয়সী তাঁদের ছোট মেয়ে জয়নবের মৃত্যু হয়। এরপর আবদুল্লাহর মৃত্যু হয়। পরবর্তীতে স্ত্রী নাসরিন এবং বড় মেয়ে আয়েশার মৃত্যু হয়।

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট