ভোজ খেতে গিয়ে ভয়ানক পরিণতি! জলভর্তি গর্তে পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর

দালেলগড়ের বাসিন্দা অনিলের মেয়ে অঞ্জলি দিন কয়েক আগে বুলন্দশহরের সেকেন্দ্রাবাদে তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁর ছেলে দেবাংশ এবং মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ফিরেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! সপ্তাহ কয়েক আগে গ্রেটার নয়ডায় জল বোর্ডের খোড়া গভীর গর্তে পড়ে প্রাণ হারিয়েছিলেন একজন প্রযুক্তিবিদ। ঘটনার দিন, বাইক নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। তখনই রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে গর্তে পড়ে যান তিনি। রাত ভর কাৎরাতে কাৎরাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনায় পথচলতি মানুষের নিরাপত্তা নিয়ে প্রশাসনের দিকে আঙুল উঠেছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার গভীর জলভর্তি গর্তে ডুবে মৃত্যু হল তিন বছর বয়সী এক শিশুর। শনিবার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার ডানকৌর থানা এলাকার দলেলগড় গ্রামে ঘটনাটি ঘটেছে। ঠিক যেমনভাবে সপ্তাহ কয়েক আগে নয়ডায় প্রযুক্তিবিদের মৃত্যু হয়েছিল। এখানেও সরকারের বিরুদ্ধে নাগরিক উদাসীনতার অভিযোগ তুলেছে গ্রামবাসীরা, এবং প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে। গ্রামবাসীদের অভিযোগ, এই জলভর্তি গর্তটি দিনের পর দিন এখানে আতঙ্কের সৃষ্টি করেছে। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

খবরে বলা হয়েছে, দালেলগড়ের বাসিন্দা অনিলের মেয়ে অঞ্জলি দিন কয়েক আগে বুলন্দশহরের সেকেন্দ্রাবাদে তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁর ছেলে দেবাংশ এবং মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ফিরেছেন। শনিবার, গ্রামের কাছে একটি মন্দিরে ভোজের আয়োজন করা হয়েছিল। তিন বছরের দেবাংশকে নিয়ে সেখানে গিয়েছিল তাঁর পরিবার। সেখানেই খেলতে খেলতে তিন বছরের দেবাংশ কাছের একটি গভীর গর্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাঁর পরিবার এবং গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। কয়েক ঘন্টা পরে, শিশুটির মৃতদেহ পুকুর থেকে বের করা হয়। শিশুটি খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়েছিল বলে অনুমান। সেখান থেকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে যায় শিশুটিকে। কিন্তু তার আগেই দেবাংশের মৃত্যু হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই পুরো গ্রামে শোক নেমে এসেছে।

গ্রামবাসীদের অভিযোগ, যেখানে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে, সেই পুকুরটি কখনও পরিষ্কার করা হয়নি। চারপাশে কোনও সীমানা নির্ধারণ করেনি। গর্তটি দীর্ঘদিন ধরে খোলা ছিল। বৃষ্টির পরে জলে ভরে গিয়েছিল। গ্রেটার নয়ডা কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি লিখেও কোনও লাভ হয়নি। গত ৬ ফেব্রুয়ারি পশ্চিম দিল্লির জনকপুরীতে দিল্লি জল বোর্ড (ডিজেবি) প্রকল্পের জন্য খনন করা একটি গর্তে পড়ে মৃত্যু হয়েছিল বেসরকারি ব্যাঙ্কের একজন কর্মচারীর। পরের দিন সকালে চার মিটার গভীর গর্ত থেকে ২৫ বছর বয়সী কমল ধ্যানীর দেহ এবং তাঁর বাইক উদ্ধার করা হয়। এর আগে ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার মৃত্যু হয়েছিল।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির