দীপাবলিতে গুজরাত সরকারের উপহার: যেমন খুশি চালাও গাড়ি

এক সপ্তাহের জন্য কার্যকর

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: গুজরাতের গাড়ি চালকদের হাতে দীপাবলি উপলক্ষ্যে অনন্য উপহার তুলে দিল রাজ্য সরকার। সেই উপহারটি হল যেমন খুশি চালাও গাড়ি। এর জন্য দিতে হবে না জরিমানা।

রাজ্য সরকারের তরফ থেকে এই বিরলস্য বিরল উপহার তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। এই উপহার একদিনের জন্য নয়, উপহারের মেয়াদ এক সপ্তাহের জন্য। কার্যকর হয়েছে ২১ অক্টোবর থেকে। উপহারের মেয়াদ ২৭ অক্টোবর পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সেই জনসভা থেকে তিনি এই ঘোষণা করতে গিয়ে জানান, এই বিরল উপহার নিয়ে মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র বাঘেলের সঙ্গে কথা বলেছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২১ অক্টোবর থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত গুজরাতবাসী তাদের ইচ্ছেমত গাড়ি চালাতে পারবে। ট্রাফিক আইন ভাঙলেও কারও থেকে পুলিশ জরিমানা করতে পারবে না।

বিরল উপহার আরও আছে। যদি কোনও গাড়ি চালকের কাছে লাইসেন্স না থাকে, যদি কোন বাইক বা স্কুটার আরোহীর মাথায় হেলমেট না থাকে, পুলিশ তাঁকে জরিমানা করতে পারবে না। তাকে ফুল দিয়ে স্বাগত জানাবে।

মন্ত্রীর মুখে এই উপহার শুনে গুজরাতবাসী প্রমাদ গুনছে। তাদের মতে, এই ধরনের উপহার কেউ দেয়। এমনিতেই ভারতের নানা প্রান্তে প্রতিদিন পথ দুর্ঘটনা ঘটে থাকে। এই খবর যেদিন লেখা হচ্ছে সেই দিন ১০০জন যাত্রী সমেত একটি বাস মালবাহী একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। ট্রাকটি দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। দুর্ঘটনায় প্রাণ হারান ১৫জন দিনমজুর। কোন আক্কেলে গুজরাতবাসীদের জন্য এই উপহার তুলে দিলেন।

আরও পড়ুন উত্তরপ্রদেশে অকাল দীপাবলি, পথ দু্র্ঘটনায় হত ১৫ দিনমজুর

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যান সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু