বানভাসি গুজরাট, বাড়ির ছাদে উঠে পড়ল কুমির  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বন্যায় বিপর্যস্ত গুজরাট।  সক্রিয় মৌসুমি বায়ু, তার সঙ্গে অতি গভীর নিম্নচাপের জেরে  বর্তমানে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে গুজরাটে। একাধিক এলাকা প্রায় জলমগ্ন । বিশ্বামিত্রী নদীর জল ঢুকে পড়েছে  আবাসিক এলাকায়। এখন পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। হাজার হাজার মানুষ  বাস্তুচ্যুত।

এই পরিস্থিতিতে মানুষের পাশাপাশি বন্যপশুদেরও বেশ অসহায় অবস্থা। তবে জলজ হিংস্র প্রাণিগুলি এখন প্রচুর জলের স্রোতে শহরের বুকে ঢুকে পড়ছে হামেশাই।  তাই এবার বন্যা কবলিত গুজরাটের ভদোদরায় একটি বাড়ির ছাদে দেখা গেল বিশাল মাপের কুমির । আর তা দেখেই স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে আমজনতা।

উল্লেখ্য, বর্তমানে  জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), ভারতীয় বিমান বাহিনীরা গুজরাটে বন্যা কবলিত এলাকায় জোর কদমে চালাচ্ছে উদ্ধারকাজ। রাজ্যের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, বুধবার বন্যা কবলিত এলাকা থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। জামনগর, দ্বারকা, পোরবন্দর, গির, সোমনাথ, জুনাগড়, তাপি, ভালসাদের মতো বেশ কয়েকটি এলাকায় জারি লাল সতর্কতা। তাই গুজরাটের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসন।

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার