বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য ডবল ইঞ্জিন। কিন্তু এখানেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তার জেরে একসঙ্গে দু’‌জনের মৃত্যু হয়েছে। এই রাজ্যে ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, রাজ্যের নাম গুজরাট। আর এই গুজরাটের সুরাটের কাছে একটি গ্রামে নির্মীয়মান সেতু থেকে পড়ে গেল বিশাল ধাতব প্লেট। তার ধাক্কায় এক ব্যক্তি এবং তার ছোট মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন আলোড়ন পড়ে গিয়েছে। কারণ গুজরাটে আগে একাধিকবার ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তাতে বহু মানুষের মৃত্যু হয়েছিল। এবার সেতুর ধাতব প্লেট পড়ে দু’‌জনের মৃত্যু হল।

এদিকে মুম্বই–আহমেদাবাদ বুলেট ট্রেনের অংশ হিসেবে তাপ্তি নদীর উপর নির্মিত একটি সেতুর নির্মাণস্থলে এই দুর্ঘটনা ঘটে। কাঠোর গ্রামে সন্ধ্যার শিফটের সময় যখন কাজ চলছিল, তখন হঠাৎ একটি ভারী ধাতব প্লেট ভেঙে যায় এবং সরাসরি ৩৫ বছরের মহসিন ইকবাল শেখ এবং তার ৯ বছরের মেয়ে হুমা মহসিন শেখের উপর আছড়ে পড়ে। তারা নদীতে তখন মাছ ধরছিলেন। এই গরিব পরিবার এখন বাবা–মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ। নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে।

অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, সেখানে উপস্থিত পথচারীরা সাহায্যের জন্য ছুটে এলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিন্তু লোহার প্লেটের ওজনের কারণে তাঁদের বাঁচার কোনও সম্ভাবনা ছিল না। তাই ঘটনাস্থলেই দু’‌জনের মৃত্যু হয়। এই নিয়ে জোর হইচই শুরু হয়ে যায়। এই ঘটনার পর উত্তরান পুলিশ স্টেশনের অফিসাররা ঘটনাস্থল সুরক্ষিত করার জন্য কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছন। এক কঠিন উদ্ধার অভিযানের পর ভারী যন্ত্রপাতির নিচ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এই ঘটনায় স্থানীয় মানুষজন ফুঁসে উঠেছেন। গুজরাটের মতো রাজ্যে যেখানে উন্নয়ন চরমে উঠেছে সেখানে এমন ঘটনা নিয়ে সোচ্চার সকলেই।

এছাড়া এই ঘটনাটি নির্মাণস্থলের নিরাপত্তা নিয়ে জরুরি প্রশ্ন তুলেছে। পুলিশ এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। ঠিকাদার এবং প্রকল্পের সঙ্গে জড়িত অফিসাররা তদন্তের জন্য এগিয়ে এসেছেন। এক পুলিশ অফিসার বলেন, ‘‌আমরা তদন্ত করছি যে, নিরাপত্তা বিধি এবং সরঞ্জামের মান কঠোরভাবে মেনে কাজ করা হয়েছিল কিনা। যদি অবহেলা প্রমাণিত হয়, তাহলে দায়ী ঠিকাদার এবং প্রকল্পের সঙ্গে জড়িত অফিসারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’‌

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

ফের আইনি বিপাকে বাদশা, সিল করা হল গায়কের চণ্ডীগড়ের নাইটক্লাব, কী অভিযোগ?

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে