মাদক পাচারে শীর্ষস্থানে মোদি–শাহের খাসতালুক, সাংসদ মালা রায়ের প্রশ্নে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সংসদে শীতকালীন অধিবেশন চলছে। এই অধিবেশনেই মাদক পাচার নিয়ে প্রশ্ন তুলে দেন ত্ণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। আর এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী যে তথ্য দিলেন তা নিয়ে এখন জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কারণ এই তালিকায় নাম নেই বাংলার। বরং নাম রয়েছে ডবল ইঞ্জিন সরকারের। শুধু তাই নয়, যে রাজ্য শীর্ষস্থানে আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল তাতে চাপ বেড়েছে বিজেপিরই।

এদিকে শুক্রবার সংসদে শীতকালীন অধিবেশনে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় প্রশ্ন তোলেন, দেশের কোন রাজ্যের বন্দর দিয়ে সবচেয়ে বেশি মাদক পাচার হয়?‌ এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানিয়ে দেন, তথ্য অনুযায়ী দেশের মধ্যে গুজরাতের পোরবন্দর দিয়ে সবচেয়ে বেশি মাদক পাচার হয়। দেশের বন্দরগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে মোদি–শাহের রাজ্য গুজরাত। জাহাজমন্ত্রীর জবাবে এই তথ্যই উঠে আসে। আর তা নিয়ে এখন জোর জলঘোলা হতে শুরু করেছে। কারণ বিজেপির নেতা–মন্ত্রী–সাংসদরা সবসময় বাংলার আইনশৃঙ্খলা নেই বলে অভিযোগ তুলতে থাকেন। সেখানে আজ ভরা সংসদে যে তথ্য খোদ কেন্দ্রীয় মন্ত্রী দিলেন তাতে চাপে তাঁরাই।

অন্যদিকে গুজরাত থেকে বারবার জিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। এই গুজরাতকে বলা হয় মোদি–শাহের খাসতালুক। প্রধানমন্ত্রী এখন বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন একাধিকবার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনও গুজরাতের গান্ধীনগর আসন থেকে জিতে আসছেন। আর সেই গুজরাতের পোরবন্দর দিয়েই সবচেয়ে বেশি মাদক পাচার হয়। তাহলে ওই রাজ্যের আইনশৃঙ্খলা কেমন?‌ এই প্রশ্নই উঠে যাচ্ছে। গুজরাত শীর্ষস্থানে থাকলেও তার পরেই রয়েছে মহারাষ্ট্র। এটিও ডবল ইঞ্জিন সরকারের রাজ্য। যা নিয়ে এখন জাতীয় রাজনীতির অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে।

এছাড়া বাংলা নিয়ে বারবার বিজেপি নেতা–মন্ত্রী–সাংসদরা আইনশৃঙ্খলা তলানিতে গিয়েছে বলে অভিযোগ করেন। অথচ এনসিআরবি রিপোর্টে বারবার কলকাতাকে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর বলে তকমা দেওয়া হয়েছে। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় বলেন, ‘‌আমি এই প্রশ্ন করেছিলাম আসল তথ্য জানার জন্য। বিজেপি নেতা–মন্ত্রী–সাংসদরা বাংলার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে থাকেন। বাংলাকে কালিমালিপ্ত করেন। সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলির বন্দর থেকেই সবচেয়ে বেশি মাদক পাচার হয়। এটা স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বলেছেন। সুতরাং আমাদের অভিযোগ সঠিক ছিল সেটা আজ প্রমাণিত হল।’‌

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল