এই মুহূর্তে

অটোতে শ্লীলতাহানির চেষ্টা, ‘কাকু’-কে জুতো পেটা করার পর পা ধরে ক্ষমা চাওয়ালেন তরুণী

নিজস্ব প্রতিনিধি, গ্বালিয়র: নির্ভয়া আর অভয়া কাণ্ড নিয়ে যতই শোরগোল হোক না কেন, মহিলাদের শ্লীলতাহানি ও যৌন হেনস্থায় লাগাম টানা যাচ্ছে না। এবার মহারাজার শহর হিসেবে পরিচিত মধ্যপ্রদেশের গ্বালিয়রে অটোতে বসে সহযাত্রী  তরুণীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। তবে ওই ন্যক্কারজনক ঘটনা মুখ বুজে সহ্য করেননি তরুণী। অটো থেকে নামিয়ে অভিযুক্তকে জুতো পেটা করার পাশাপাশি পা ধরে ক্ষমা চাইতে বাধ্যও করলেন। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটা নাগরিকরা বলছেন, ঠিক হয়েছে। যেমন কর্ম, তেমন ফল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার (২৯ নভেম্বর) গ্বালিয়রের পাড়ব থানার অন্তর্গত ফুলবাগ চত্বরে ওই ঘটনা ঘটে। ই-রিকশায় (টোটো) সহযাত্রী হয়েছিলেন অভিযুক্ত প্রৌঢ় এবং নিগৃহীতা তরুণী। পাশাপাশি বসেছিলেন দুজনে। কিন্তু শুরু থেকেই তরুণীর শরীরে অশালীনভাবে হাত স্পর্শ করতে থাকেন, যৌন হেনস্থার চেষ্টা চালাতে থাকেন। অস্বস্তিতে বার বার অভিযুক্তকে আচরণ শোধরাতে বলেন তরুণী। কিন্তু কোনও কথাই কানে তোলেননি প্রৌঢ়। তাতেই ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় তরুণীর। চটে লাল হয়ে ফুলবাগ চত্বরে  ই-রিকশা থামিয়ে অভিযুক্তকে টেনেহিঁচড়ে নামান। তার পর পায়ের চটি খুলে মারতে শুরু করেন।

দিনদুপুরে ওই বেনজির দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি সাধারণ মানুষ। জমে যায় ভিড়। সেই ভিড়ে থাকা বেশ কয়েকজন মহিলাও পায়ের চটি খুলে প্রৌঢ়কে উত্তম-মধ্যম দিতে শুরু করেন। মার খেয়ে তো অভিযুক্তের ছেড়ে মা কেঁদে বাঁচি অবস্থা। শেষ পর্যন্ত নির্যাতিতা তরুণীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিস্তার পান। অন্য একটি ই-রিকশায় চেপে তড়িঘড়ি এলাকা ছাড়েন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেমের টানে বাড়ি ছেড়ে দিল্লি পাড়ি গয়ায় চার সমকামী নাবালিকা স্কুলছাত্রীর, তার পর…

‘চম্পট দিতে পারেন’, ডন আবু সালেমের প্যারোলের বিরোধীতা মহারাষ্ট্র সরকারের

ঠাকুরদা ফিরোজ গান্ধির খোয়া যাওয়া ‘অমূল্য রতন’ হাতে পেয়ে আপ্লুত রাহুল

উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, লাইভে এসে বিষ পান যুবকের

বন্ধুত্বের অনন্য নজির! ক্যান্সার আক্রান্ত সহপাঠীর মনোবল বাড়াতে মাথা ন্যাড়া করল পুরো স্কুল

ইতিহাসে প্রথম! সব রেকর্ড ভেঙে দেড় লাখ ছাড়াল সোনার দাম, গগনচুম্বী রুপোও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ