জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের অনুমতি এলাহাবাদ হাইকোর্টের

কার্বন ডেটিং করার জন্য কাঠামোর যাতে ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখার জন্য এএসআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, এলাহাবাদ: বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে বড়সড় নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। মসজিদের ওজুখানার প্রাচীন জলাধার থেকে পাওয়া শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে (এএসআই) নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র। যদিও ওই কার্বন ডেটিং করার জন্য কাঠামোর যাতে ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখার জন্য এএসআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর ১৬ মে জ্ঞানবাপী মসজিদের ওজুখানা থেকে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। ওই শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের অনুমতি চেয়ে বারাণসী জেলা আদালতে আবেদন জানিয়েছিলেন পাঁচ হিন্দু মহিলা। কিন্তু সর্বোচ্চ আদালত মসজিদের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ায় কার্বন ডেটিংয়ের আর্জি খারিজ করে দিয়েছিল বারাণসীর জেলা আদালত। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা।

আজ শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) জানতে চান, কোনও রকম ক্ষতি ছাড়া শিবলিঙ্গের কার্বন ডেটিং সম্ভব কিনা। জবাবে এএসআইয়ের আইনজীবী মনোজ কুমার জানান, কাঠামোর ক্ষতি না করে কার্বন ডেটিং করা সম্ভব। তার পরেই শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের জন্য এএসআইকে নির্দেশ দেন বিচারপতি। যদিও তাতে কার্বন ডেটিংয়ের সময়ে পরিকাঠামোর কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখতে বলেন। উল্লেখ্য, শিবলিঙ্গটি কত বছড়ের পুরনো তা কার্বন ডেটিংয়ের মাধ্যমেই জানা সম্ভব।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী