জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার উপরে বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও এলাহাবাবাদ: বারাণসীর জ্ঞানবাপী মসজিদে আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত বৈজ্ঞানিক সমীক্ষার উপরে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট ও এলাহাবাদ হাইকোর্ট। বুধবার বিকেলেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, আগামিকাল ফের মামলার শুনানি চলবে। ফলে ওই পর্যন্ত আপেক্ষা করতে হবে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে (এএসআই)। তার খানিক বাদে এলাহাবাদ হাইকোর্টও বৈজ্ঞানিক সমীক্ষা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।

গত শুক্রবারই বারাণসী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেস জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞামনিক সমীক্ষা চালানোর জন্য ভারতীঔয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছিল। মসজিদের অভ্যন্তরে ওজুখানায় পাওয়া তথাকথিত শিবলিঙ্গ ও সন্নিহিত এলাকা ছাড়া বাকি সব জায়গায় ওই সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক। প্রয়োজনে খোঁড়াখুঁড়ি করতে হবে বলেো জানিয়ে দেন। ওই নির্দেশ পাওয়ার পরেই সোমবার সকাল সাতটা থেকে সমীক্ষার কাজ শুরু করে ভারতীয় পুরাতত্ত্ব সার্বেক্ষণের চারটি টিম।

জেলা আদালতের নির্দেশে সমীক্ষার কাজ শুরু হতেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় জ্ঞানবাপী মসজিদ কমিটি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ে্বর ডিভিশন বেঞ্চ বুধবার পর্যন্ত সমীক্ষার কাজে স্থগিতাদেশ জারি করে মসজিদ কমিটিকে এলাহাবাদে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। এদিন একইসঙ্গে দেশের শীর্ষ আদালত ও এলাহাবাদ হাইকোর্টে মুসলিম পক্ষের আবেদন শুনানি হয়। ওই শুনানিতে বৈজ্ঞানিক সমীক্ষার উপরে স্থগিতাদেশের মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়ে দেয় দুই আদালত।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী