চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্ঞানবাপী মসজিদে চলবে সমীক্ষা, ‘সুপ্রিম’ ধাক্কা মুসলিম পক্ষের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এলাহাবাদ হাইকোর্টের পরে এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল মুসলিম পক্ষ। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষার উপরে স্থগিতাদেশ জারি করতে রাজি হল না দেশের শীর্ষ আদালত। তবে মসজিদের গায়ে যাতে কোনও আঁচড় না লাগে সে বিষয়েও সমীক্ষক দলকে সতর্ক করে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। আর শীর্ষ আদালতের নির্দেশের পরেই উ‍ৎসবে মেতে উঠেছে হিন্দু পক্ষ।

গতকাল শুক্রবারই বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিকেলেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মসজিদ পরিচালন সমিতি। এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আবেদনকারীর উদ্দেশে প্রশ্ন ছোড়েন, বৈজ্ঞানিক সমীক্ষা চালানো হলে সমস্যা কোথায়? বার বার কেন একই দাবি নিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ছেন? জবাবে মসজিদ পরিচালন সমিতির আইনজীবী বলেন, ‘বৈজ্ঞানিক সমীক্ষা পরনো ক্ষতকেই নতুন করে উসকে দেবে।’ যদিও ওই যুক্তি মানতে রাজি হননি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পক্ষ থেকে শীর্ষ আদালতকে আশ্বস্ত করা হয়, বৈজ্ঞানিক সমীক্ষায় মসজিদ চত্বরে কোনও খোঁড়াখুঁড়ি হবে না। এর পরেই মুসলিম পক্ষের আইনজীবী বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট যাতে প্রকাশ্যে আনা না হয় সেই আর্জি জানান। ওই আর্জিতে সায় দিয়ে প্রধান বিচারপতি এএসআইকে নির্দেশ দেন, সমীক্ষার রিপোর্ট মুখ বন্ধ খামে আদালতে জমা দিতে হবে।’

 

Published by:

Share Link:

More Releted News:

ত্রিপুরায় ভূমিসজ্জা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জিতছে প্রদ্যোতের দল

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ