চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়ের খুনিকে ফাঁসিতে ঝোলানোর দাবি শ্রদ্ধার বাবার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মেয়েকে নৃশংস খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানালেন শ্রদ্ধা ওয়াকারের বাবা বিকাশ ওয়াকার। আজ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমার মেয়েকে যেভাবে খুন করা হয়েছিল ঠিক সেইভাবেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে টুকরো-টুকরো করে কেটে ফেলা হোক আফতাবকে।’ শুধু মেয়ের খুনির ফাঁসির দাবিই জানাননি শ্রদ্ধার বাবা, সেই সঙ্গে খুনে অভিযুক্ত আফতাবের পরিবারের সদস্যদের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন।

দিল্লির মেহরৌলির বাসিন্দা শ্রদ্ধা ওয়াকারের নৃশংস খুন নিয়ে গত কয়েক দিন তোলপাড় গোটা দেশ। মেয়ের খুন নিয়ে এদিনই প্রথম মুখ খুললেন শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি মেয়ের হত্যার বিচার চাইতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছি। যদি ভাসাই থানার পুলিশ আমায় সাহায্য করত, ত‍ৎপর হত, তাহলে আমার মেয়েকে অকালে চলে যেতে হত না। শ্রদ্ধা আজ জীবিত থাকত।’

মেয়েকে যে আফতাবের সঙ্গে একত্রবাস না করার অনুরোধ জানিয়েছেন তা উল্লেখ করে বিকাশ ওয়াকার বলেন, ‘বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়ে মেয়েকে পইপই করে বলেছিলাম আফতাব আমাদের ধর্মের নয়। তার সঙ্গে থেকো না। কিন্তু মেয়ে সেই কথায় কর্ণপাত করেনি। আফতাবের সঙ্গে থাকার জেদে অনড় রইল।’ বয়ঃসন্ধির মুখোমুখি হওয়া কিশোর-কিশোরীদের বিপথে যাওয়া থেকে বাঁচাতে বিভিন্ন মোবাইল অ্যাপসের উপরে আরও বেশি করে নজরদারি চালানোরও অনুরোধ জানিয়েছেন শ্রদ্ধার বাবা।

Published by:

Share Link:

More Releted News:

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ