মধ্যপ্রদেশে মেডিক্যাল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র ২০ বছর। অথচ তাঁর মৃত্যুতে প্রশ্ন উঠছে বহু। আত্মহত্যা নাকি খুন? হোস্টেল রুমে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা শহরে। যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ওই তরুণী মেডিক্যাল পড়ুয়া ছিলেন। অটল বাজপেয়ী সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার সূত্রে ওই পড়ুয়া হোস্টেলে থাকতেন। শনিবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর সঙ্গে তাঁর রুম পার্টনারও থাকতেন। তবে ঘটনার সময় সে লাইব্রেরিতে ছিল। ফিরে এসে ঘর থেকে তারস্বরে গানের আওয়াজ পায়। দরজা খোলার চেষ্টা করলেও দরজা খুলতে পারেননি।

শেষে কোনো সাড়া না পেয়ে তিনি হোস্টেলের ওয়ার্ডেনকে খবর দেন। এরপরেই ঝুলন্ত অবস্থায় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। যদিও কোন সুইসাইড নোট ঘটনাস্থল থেকে মেলেনি। রবিবার ময়নাতদন্ত হবে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।  

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের