মানবিকতা কখনওই দুর্বলতা নয়, মণিপুরে নারীদের অবরোধ নিয়ে বার্তা সেনার

শনিবার সেনা বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে ১২ জন জঙ্গিকে মুক্ত করে নিয়ে যান প্রায় ১২০০ মহিলার দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে চলমান অশান্তির মাঝে শনিবার সেনা বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে ১২ জন জঙ্গিকে মুক্ত করে নিয়ে যান প্রায় ১২০০ মহিলার দল। মহিলাদের ঘেরাওয়ের মাঝে পড়ে পিছু হঠতে বাধ্য হয় জওয়ানরা। প্রাণহানির ঘটনা এড়াতে সেনার তরফে জঙ্গিদের মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ঘটনা প্রসঙ্গে সেনার তরফে সোমবার একটি টুইটে বার্তা দিয়ে জানানো হল, ‘মানবিকতা কখনওই দুর্বলতা নয়।’ সেই সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যে শান্তি পুনরুদ্ধারের জন্য সেনার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সবার কাছে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য শনিবার ওই ঘটনার পর ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, ‘পরিস্থিতি স্পর্শকাতর। তার গুরুত্ব বুঝেই বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা পরিচালিত বিশাল বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে বাহিনী শক্তি প্রয়োগ করলে বহু প্রাণহানি হতে পারত।’ শুক্রবার অভিযানে নেমে সেনাবাহিনীর জওয়ানরা মেইতেই জঙ্গি গোষ্ঠী কাংলেই ইয়াওল কান্না লুপ (Kanglei Yawol Kanna Lup) এর ১২ জন জঙ্গিকে গ্রেফতার করেছিল। ওই গোষ্ঠী ২০১৫ সালে ৬ ডোগরা ইউনিটে হামলা চালানো-সহ একাধিক হামলায় জড়িত ছিল।

প্রসঙ্গত মণিপুরে দুই জনজাতির মধ্যে দাঙ্গার ফলের এখনও পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন। এক মাসের বেশি সময় ধরে চলা এই অশান্তির ঘটনায় ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ। মন্ত্রী-সহ সাধারণ মানুষের বাড়িতেও অগ্নি সংযোগ করার ঘটনা ঘটছে। উত্তর পূর্বের রাজ্যে পরিস্থিতি পর্যালোচনায় শনিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

‘ফের আন্দোলনে নামব,’ সন্দীপ ঘোষ জামিন পেতেই বললেন অভয়ার বাবা

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার