রাষ্ট্রপতির নৈশভোজে হাজির থাকার অছিলায় ইডির সমন এড়ালেন হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জি-২০ সম্মেলনে আসা বিদেশে রাষ্ট্রপ্রধানদের সম্মানে রাষ্ট্রপতি আয়োজিত খানাপিনার আসরে উপস্থিত থাকার অছিলায় ইডির সমন এড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এ নিয়ে তিন-তিনবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়ে গেলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা। সূত্রের খবর, রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেওয়ার কারণে সমন এড়ানোয় সোরেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের রাস্তায় না হেঁটে ফের তলবের সিদ্ধান্ত নিয়েছেন ইডির আধিকারিকরা।

খনি দুর্নীতি কেলেঙ্কারিতে জেরার জন্য গত ১৪ অগস্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ব্যস্ত থাকার অজুহাতে সেই সমন এড়িয়ে গিয়েছিলেন সোরেন। এর পরে গত ২৪ অগস্ট ফের তলব করা হয় তাঁকে। কিন্তু সেবারেও ইডির আধিকারিকদের সামনে হাজিরা দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। উল্টে ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যদিও সুপ্রিম কোর্ট থেকে কোনও সুরাহা মেলেনি।

কয়েকদিন আগেই ফের তৃতীয়বার তলব করা হয় জেএমএম নেতাকে। শনিবার রাঁচিতে সংস্থার আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। কিন্তু ওই ডাকে সাড়া না দিয়ে এদিন সকালেই জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে উপস্থিত থাকতে দিল্লির উদ্দেশে রওনা হয়ে যান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব