চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক শিশুকন্যার ভিডিও মন জয় করেছে নেট দুনিয়ার। বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে সে নিজে মাঠে নেমে খেলতে পারে না, তবুও বন্ধুদের খেলা দেখেই খুঁজে পায় তার আনন্দ। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির দুয়ারে এক জায়গায় বসে মন দিয়ে বন্ধুদের খেলতে দেখছে সে। মুখে লেগে রয়েছে এক চিলতে হাসি, চোখে রয়েছে অপার উচ্ছ্বাস।

ভিডিওতে দেখা গিয়েছে তারই প্রায় সোমবয়সী বন্ধুরা যখন দৌড়চ্ছে, হাসছে, খেলায় মেতে উঠছে, তখন তাদের প্রতিটি মুহূর্ত যেন নিজের মতো করেই উপভোগ করছে ছোট্ট এই মেয়েটি। শারীরিকভাবে উপস্থিত না হলেও  যেন সেও খেলাটিরই এক গুরুত্বপূর্ণ অংশ। তার এই সরল আনন্দ এবং ইতিবাচক মনোভাব মন ছুঁয়ে গিয়েছে সকলের। দিভা চৌধুরী নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় একটি ছোট্ট মেয়ে সিঁড়ির পাশে বসে কাছেই দুই ছেলেকে খেলতে ও ধস্তাধস্তি করতে দেখছে। ছেলে দুটি যখন হাসতে হাসতে একে অপরকে তাড়া করছিল, তখন ছোট্ট মেয়েটি বসে থেকেই সেই মুহূর্তের সম্পূর্ণ অংশ হয়ে ওঠে। সে খিলখিল করে হাসছিল এবং আনন্দের সঙ্গে তাদের খেলার গতিবিধি অনুসরণ করছিল  আর তার চারপাশের আনন্দে নিজেকে ডুবিয়ে দিচ্ছিল।  

 

View this post on Instagram

 

A post shared by diva choudhary (@deeva_2024)

ভিডিওটি সংক্ষিপ্ত হলেও এক গভীর আবেগ বহন করেছে।  যেখানে দেখা গিয়েছে,  শারীরিকভাবে অংশগ্রহণ না করেও শিশুকন্যা  হাসিতে শামিল হচ্ছিল। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “সে শুধু বসে তাদের খেলা দেখে, বন্ধুদের  সঙ্গে  হাসে এবং নিজের দুঃখ নিয়ে কোনো চিন্তা করে না।” এই ভিডিও অনেকের চোখে জল এনেছে। ভিডিওটি দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে। বেশ কয়েকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে মেয়েটির হাসি একই সাথে হৃদয়স্পর্শী ও হৃদয়বিদারক ছিল। তারা উল্লেখ করেছেন,  শিশুরা  সাধারণ মুহূর্তগুলোতেও আনন্দ খুঁজে নেয়। কেউ কেউ বলেছেন, মেয়েটি কী করতে পারে না সেদিকে মনোযোগ না দিয়ে, বরং তার সামনে মুহূর্ত উপভোগ করতে বেশি মনোযোগী ছিল। 

Published by:

Share Link:

More Releted News:

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

মহিলা সংরক্ষণে আসন পুনর্বিন্যাস বিল লোকসভায়, শুরুতেই বিরোধীদের তীব্র প্রতিবাদ

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ