আসল তথ্য লুকোতেই নির্বাচনী বন্ড নিয়ে বাড়তি সময়ের আর্জি এসবিআইয়ের, তোপ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচনী বন্ডের নামে হাজার-হাজার কোটি টাকা তোলার তথ্য লুকোতে স্টেট ব্যাঙ্ককে হাতিয়ার করছে বিজেপি। মঙ্গলবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে। দেশের শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকরা বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনেই বাড়তি সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।  

গত ১৫ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে  নির্বাচনী বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। সেই সঙ্গে ওই বন্ড বাতিল হওয়া উচিত বলেও জানিয়ে দেয়। রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছিল, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। একই সঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্ককে (এসবিআই) এই ধরনের বন্ড বিক্রির নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। আগামী ৬ মার্চের মধ্যেই এসবিআইকে  নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি  নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়ে আগামী ১৩ মার্চের মধ্যে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দিয়েছিল পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

ওই সময়সীমা শেষ হওয়ার মাত্র ৪৮ ঘন্টা আগেই বিস্তারিত তথ্য জমা দেওয়ার সময় বৃদ্ধি করার আর্জি নিয়ে সোমবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এসবিআই। এদিন এসবিআইয়ের বাড়তি সময় চাওয়াকে কটাক্ষ করে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনী বন্ড বাবদ বিজেপির তহবিলে কত জমা পড়েছে তা আড়াল করতেই আসরে নেমেছে এসবিআই। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে প্রশ্ন তুলে বলেন, ‘গোটা দেশে ২৩ হাজারের বেশি শাখা, ৬৬ হাজারের বেশি এটিএম এবং ৪৮ কোটি গ্রাহক থাকা স্টেট ব্যাঙ্ক সম্পূর্ণ কম্পিউটারাইজড। এক ক্লিকেই যেখানে যাবতীয় তথ্য পাওয়া যায়, সেখানে বাড়তি চার মাস কিসের  জন্য প্রয়োজন? নির্বাচনী বন্ডে বিজেপিকে কারা টাকা জুগিয়েছে, সেই তথ্য যাতে সামনে না আসে তার জন্যই কী বাড়তি সময়?’

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ