ওড়িশা ট্রেন দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে: রেলমন্ত্রী

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরের বাহানাগা রেল স্টেশনের কাছে শুক্রবার সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ায় ২৩৩ জন মানুষের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০০ মানুষ। এই ঘটনা কীভাবে ঘটল তা জানতে এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা করেন তিনি।

শনিবার বাহানাগা রেল স্টেশনের কাছে ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন তিনি জানান, রেলওয়ে সেফটি কমিশনারকে তলব করা হয়েছে। দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে রেলওয়ে সেফটি কমিশনারের নেতৃত্বে তদন্ত হবে। তদন্ত শেষ হওয়ার পরে কারণ জানা যাবে বলে জানান তিনি। অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, আপাতত সরকারের লক্ষ্য উদ্ধারকাজ চালানো এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। তিনি বলেন, ‘নিহতদের আত্মার জন্য এবং তাঁদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা। রেলওয়ে এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকারের দল গতকাল রাত থেকে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।’

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে ছেড়ে যাওয়া চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় এক্সপ্রেস ট্রেনটির একাধিক কামরা। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে যোগ দেয় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। শনিবার সকালেও চলছে উদ্ধারকাজ।

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

‘৯৫ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সরে যেতে দ্বিধা বোধ করবে না’, সতর্কবার্তা সঙ্ঘের

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

মহার্ঘ বিমানের জ্বালানি, বাড়তে চলেছে ফ্লাইটের টিকিটের দাম!

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ