চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিযবুত তাহরীকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসবাদের মাধ্যমে ভারত সহ বিশ্বে ইসলামিক রাষ্ট্র তথা খিলাফত স্থাপনের লক্ষ্যে ১৯৫৩ সালে জেরুজালেমে গঠন করা হয়েছিল হিযবুত তাহরীর(Hizb-ut-Tahrir) নামের সংগঠনকে। উৎসব আবহে সেই হিযবুত তাহরীকেই নিষিদ্ধ(Banned) ঘোষণা করে দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার(Modi Government)। নিষিদ্ধ ঘোষণা করার কারণ হিসাবে ৩টি কারণ তুলে ধরা হয়েছে। প্রথম কারণ হিসাবে বলা হয়েছে হিযবুত তাহরী ভারতে যুব সম্প্রদায়ের মধ্যে প্রচার চালাচ্ছে সন্ত্রাসবাদ কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দ্বিতীয় কারণ হিসাবে বলা হয়েছে, ISIS বা আইসিস’র মতো সন্ত্রাসবাদ সংগঠনে এদেশের ছেলেমেয়েদের যোগ দেওয়ার জন্য লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে তারা এবং তৃতীয়ত সন্ত্রাসবাদমূলক কার্যকলাপের জন্য টাকাপয়সা জোগাড়ের কাজ করছে হিযবুত। পরে এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) নিজে একটি ট্যুইটও করেন।

আরও পড়ুন, অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

শাহ তাঁর ট্যুইটে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে হেঁটে এবং সন্ত্রাসবাদের বিরোধিতার প্রশ্নে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হিযবুত তাহরীর বা HuT-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত ও নিষিদ্ধ করছে। দেশকে সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। এই ধরনের সংগঠন জাতীয় সুরক্ষা ও দেশের সার্বভৌমত্বের কাছে বিপদ হয়ে উঠছে। কড়া হাতে এই সব সংগঠনকে দমন করা হবে। হুট নানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লাগাতার যুব সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি তাঁদের সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হতে প্রচার চালিয়ে যাচ্ছে যা মেনে নেওয়া হবে না কোনও ভাবেই। এই ধরনের সংগঠনের লক্ষ্যই হল ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানে ইসলামিক শাসন তথা খিলাফত প্রতিষ্ঠা করা। দেশের সার্বির সুরক্ষা এবং জনগণের স্বাধীনতার জন্য এই ধরণের প্রবণতা খুবই বিপজ্জনক। সেই কারণেই কেন্দ্র সরকার সব দিক খতিয়ে দেখে Unlawful Activities (Prevention) Act, 1967 অনুযায়ী হুটকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করছে এবং নিষিদ্ধ করছে।

আরও পড়ুন, দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা জারি হওয়ার মুহুর্ত থেকে হুটের যাবতীয় কার্যকলাপ ও সংগঠন নিষিদ্ধ হিসাবে চিহ্নিত হবে। তা দেশ ও রাষ্ট্রবিরোধী হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। গোপনে এই সব কাজকর্ম করতে গেলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। উল্লেখ্য, গত মঙ্গলবারই দক্ষিণ ভারতের চেন্নাই থেকে এক হুট সদস্যকে গ্রেফতার করেছে National Investigation Agency বা NIA। এখনও পর্যন্ত NIA’র হাতে ৭জন হুট সদস্য গ্রেফতার হয়েছে। এরা প্রত্যকেই দেশ ও ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ধারনা এ দেশে হুটের কয়েক শো সদস্য সক্রিয়া রয়েছে নানা রাজ্যে। এবার এদের সব কাজকর্ম নিষিদ্ধ হয়ে গেলেও তাঁদের কার্যকলাপকে সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়ার জন্য চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে ভারত সরকারকে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ