এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন যাবৎ একের পর এক সড়ক দুর্ঘটনার খবর আসছে উত্তরপ্রদেশ(Uttar Pradesh) থেকে। আজ সকালেও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গিয়েছে নয়ডায়(Noida Incident)। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে(Greater Noida Expressway) এক ভয়াবহ পথ দুর্ঘটনার(Road Accident) জেরে মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জন সদস্যের(Accidental Death)। মর্মান্তিক এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনাকবলিত গাড়িটি। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এক্সপ্রেসওয়ের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুনঃ ‘দাড়ি কামিয়ে নাও, নাহলে….’ হুমকি পেলেন কাশ্মীরি শিক্ষার্থীরা

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে গাড়িতে ছুটে এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা এক ভাঙা ট্রাকের পিছনে। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে নয়ডা নলেজ পার্ক থানা এলাকায় ঘটনাটি ঘটে। তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। মৃতদের মধ্যে তিন জন নারী এবং দুজন পুরুষ আরোহী ছিলেন। মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে নিজেদের ওয়াগনআর গাড়ি করে ওই ৫ সদস্য নয়ডা থেকে পারি চক যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে মাঠে নামতে নয়া প্ল্যান অস্ট্রেলিয়ার, দলে জুড়ছে এই দুই তাবড় প্লেয়ার

ইতিমধ্যেই মৃতদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি জানানো হলে তৎক্ষণাৎ শোকের ছায়া নেমে আসে মৃতদের পরিবারে। পুলিশের তরফে জানানো হয়েছে, দ্রুতগতিতে ওয়াগনআর গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ির ব্রেক ফেল ছিল কিনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটির সামনের অংশ। এই দুর্ঘটনা কোনওভাবেই উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। বর্তমানে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল