মণিপুরে একের পর এক বাড়িতে আগুন

বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অশান্ত মণিপুর। বৃহস্পতিবার উত্তরপূর্বের রাজ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন। পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হিংসার ঘটনা রুখতে মণিপুর সরকারের তরফে সে রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। তা সত্ত্বেও মণিপুরের রাজধানী ইম্ফালে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। ইম্ফলের নিউ চেকন (New Checkon) পাড়ায় হিংসা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, দমকলকর্মীরা একটি জ্বলন্ত ঘরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। একটি সংকীর্ণ রাস্তায় বিক্ষোভকারীদের উদ্দেশে টিয়ার-গ্যাস ছুড়তে দেখা গিয়েছে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)কে।

উল্লেখ্য মণিপুরের খামেনলোক (Khamenlok) গ্রামে এক নারী-সহ নয়জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় সে রাজ্যের একাধিক উপজাতি সংগঠন। বুধবার ইম্ফলে মণিপুরের একমাত্র মহিলা মন্ত্রীর সরকারি বাসভবনে আগুন দেওয়া হয়। যদিও সেই হামলার সময় রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেন (Nemcha Kipgen) বাড়িতে ছিলেন না। মণিপুরে মেইতি এবং কুকি উপজাতিদের মধ্যে হিংসা শুরু হয়েছে গত ৩ মে থেকে।

আমেরিকায় গ্রেফতার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Airtel গ্রাহকদের জন্য বড় খবর, ২০০ টাকার রিচার্জে বিনামূল্যে দেখা যাবে YouTube Premium

iPhone Duo-এর বিকল্প খুঁজছেন? রয়েছে এই ৫ ফোল্ডেবল ফোন

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর