প্রধানমন্ত্রীর বিদেশ সফরে চার বছরে খরচ কত? জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : মোদির বিদেশ সফর নিয়ে বিরোধীদের কটাক্ষ প্রথম থেকেই ছিল। করোনা আবহের পর সেই বিদেশ সফরে আরও বেশি পা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র ৪ বছরে এর খরচ শুনলে ভিড়মী খেতে হবে। বিশ্বের এমন এমন জায়গায় গিয়েছেন, যেখানে এর আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পাও রাখেননি। প্রধানমন্ত্রীর এই সফরের জন্য খরচ হয়েছে কোটি কোটি টাকা।

ক্ষমতায় আসার পর থেকে বিরোধীরা মোদি বিশ্বসফর নিয়ে কাঠগড়ায় তুলেছিল। কিন্তু বিরোধীদের কটাক্ষকে গায়ে না মেখে নিজের কাজ করে চলেছে তিনি। কোটি কোটি টাকা খরচ করে বিদেশ সফরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। সম্প্রতি একটি পরিসংখ্যান সেই বিতর্ককে ফের উসকে দিয়েছে। জানা যাচ্ছে, শেষ ৪ বছরে প্রধানমন্ত্রীর সফরে সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে ৪৬২ কোটি টাকা। অর্থাৎ প্রতি বছরে ১১৫ কোটি টাকার বেশি খরচ হয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকায় বিদেশভ্রমণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, বিগত ৪ বছরে উত্তর ও দক্ষিণ গোলার্ধে প্রায় ৪৩ দেশে সফর করেছেন মোদি। সফর তালিকায় রয়েছে, কানাডা, অস্ট্রেলিয়া, মরিশাস, নামিবিয়া, ক্রোয়েশিয়া, ত্রিনিদাদ, টোবাগো। পাশাপাশি একাধিক দেশে বহুবার গিয়েছেন তিনি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি এবং জাপানে ৪বার করে গিয়েছে। সেখানেও খরচ হয়েছে বিস্তর। ফ্রান্সে গিয়েছেন ৩বার। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও ব্রাজিলে গিয়েছেন ২বার।

সূত্রের খবর, তাঁর সফরের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছিল ফ্রান্সের একবারের সফর। গত বছর ফেব্রুয়ারিতে প্যারিস গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে খরচ হয়েছে সাড়ে ২৫ কোটি টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা সফর। ২০২৩ সালে ট্রাম্পের দেশে গিয়ে তিনি খরচ করেছেন ২২ কোটি ৮০ লক্ষ।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম