দিল্লিতে কিভাবে খুন সুইস মহিলা?, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসে দিল্লির তিলকনগরে আবর্জনার ব্যাগে মোড়ানো সুইস মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল দিল্লিতে। কি কারণে মহিলাকে খুন তা রহস্য সৃষ্টি করেছিল। এবার মহিলার ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য।

সুইস মহিলা নিনা বার্জারকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খুনের সময় নির্যাতিতার হাত-পা-মুখ বাঁধা ছিল। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা। তাঁর যন্ত্রণা ও বাঁচার লড়াই দেখে তীব্র আনন্দ উপভোগ করছিলেন অভিযুক্ত। মৃত্যুর আগে প্রায় ৩০ মিনিট ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে মহিলা।  এরপর তাঁর দেহ চালকের পাশের সিটে ফেলে দেন অভিযুক্ত। গাড়িতে অভিযুক্ত কালো কাঁচ ব্যবহার করেছিলেন বলে সূত্রের খবর।

২০ অক্টোবর একটি সরকারি স্কুলের কাছে সুইস মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত গুরপ্রীতকে। তাঁর সঙ্গে মৃত নিনা বার্জারের পরিচয় ছিল। অভিযুক্ত সুইজারল্যান্ডে মহিলার সঙ্গে দেখা করতেন। তাঁরা বন্ধুত্বের সম্পর্কে জড়ান।  গুরপ্রীত প্রায়ই বার্জারের সঙ্গে দেখা করতে সুইজারল্যান্ড যেতেন। একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান।  

গুরপ্রীত  লেনা বার্জারকে হত্যার পরিকল্পনা করেন। তাঁকে ভারতে আসতে বলেন।  ১১ অক্টোবর অভিযুক্তের অনুরোধে ভারতে আসেন লেনা। পাঁচ দিন পর অভিযুক্ত গুরপ্রীত লেনাকে একটি ঘরে নিয়ে যান। সেখানেই তাঁর হাত-পা বেঁধে হত্যা করা হয়। প্রথমে মৃতদেহ একটি গাড়িতে রেখে দিয়েছিলেন অভিযুক্ত। গাড়িটি অন্য এক মহিলার পরিচয়পত্রে কেনা হয়েছিল বলেই জানা গিয়েছে। তবে গাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে অভিযুক্ত রাস্তার ওপর মৃতদেহ ফেলে পালিয়ে যায়।

দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে গাড়ির নম্বর পাওয়ার পরে গুরপ্রীতের সন্ধান পায়।  যে গাড়িতে মৃতদেহ রাখা হয়েছিল সেটি সহ আরও ১টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।  অভিযুক্তের বাড়ি থেকে ২.২৫ কোটি টাকা উদ্ধার করা হয়।

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত