হাওড়াগামী জনশতাব্দি এক্সপ্রেসে আগুন, তীব্র আতঙ্কিত যাত্রীরা

ভুবনেশ্বর থেকে হাওড়াগামী জনশতাব্দি এক্সপ্রেসে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা একটি কোচের নীচের অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড(Fire on Running Train)। বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর(Bhubaneshwar) থেকে হাওড়াগামী(Howrah Bound) জনশতাব্দি এক্সপ্রেসে(Jan Shatabdi Express) আগুন লেগে যায়। দুর্ঘটনাটি ঘটেছে কটক স্টেশনে(Cuttack Station)। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও খবর। ঘটনাস্থলে রয়েছে দমকলের বিশাল বাহিনী। রয়েছেন রেল আধিকারিকরা। ট্রেনটি এদিন ভুবনেশ্বর থেকে হাওড়া আসছিল। জানা গিয়েছে, একটি কোচের নীচে চাকার কাছে আচমকাই আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে রেল। আধিকারিকরা জানাচ্ছেন, কটক স্টেশনে থামার সময় জনশতাব্দি এক্সপ্রেসের ব্রেক বাইন্ডিংয়ে একটি যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সে সময়ই ট্রেনটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা একটি কোচের নীচের অংশ।

তবে স্টেশনে প্রবেশ করার মুহূর্তে এই আগুন লাগায় বরাতজোরে বড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানাচ্ছে রেল। স্টেশনের RPF আধিকারিক এবং দমকল দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তৎক্ষণাৎ এমারজেন্সি ঘোষণা করা হয় এবং যাত্রীদেরও সতর্ক করা হয়। তবে এই আগুনের জেরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। ধোঁয়ায় ভরে যায় কামরাও। ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে আগুন নেভানোর পর ফের কটক স্টেশন থেকে হাওড়ামুখী জনশতাব্দি এক্সপ্রেস ছাড়া হয়। সমস্ত যান্ত্রিক ত্রুটি মেরামত এবং সুরক্ষা নিশ্চিত করার পরই ট্রেনটিকে রওনা করা হয়েছে বলেই জানিয়েছে রেল। ইঞ্জিনিয়ারদের থেকে অনুমোদন পাওয়ার পরই ট্রেনটি ফের চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও গন্তব্যে পৌঁছতে বেশ খানিকটা বিলম্ব হওয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি