স্ত্রীকে খুন করে দেহ বিছানার নীচে পুঁতে রাখল স্বামী, উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে ফের চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বাড়ির ভেতরে দেহ পুঁতে রাখার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীকে খুন করার অভিযোগে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় স্ত্রীর অবৈধ সম্পর্কের কারণে এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রামানন্দ প্রসাদ কুশওয়াহা জানিয়েছেন , আহাতা গ্রামের নরপাতপুরওয়া এলাকার হরিকিষণ নামে অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার পার্শ্ববর্তী বারাবাঁকি জেলার দুর্গাপুর তাপেসি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করা হরিকিষণ সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। তার স্ত্রী ফুলা দেবী (৪৫) ৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। দিদি নিখোঁজ হওয়ার পর ফুলা দেবীর ভাই ১৩ অক্টোবর নিখোঁজ ডায়েরি দায়ের করেন। সেই ঘটনার পর মহিলার ভাই অভিযুক্তের বিছানার নীচে নতুন মাটি খোঁড়া দেখে পুলিশকে খবর দিলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনাস্থল খনন করে পুলিশ ফুলা দেবীর পচাগলা দেহ প্রায় পাঁচ থেকে ছয় ফুট গভীরে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে। ততক্ষণে অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। দেহ উদ্ধারের পর খুনের মামলা দায়ের করা হয়। অভিযুক্ত স্বামীকে খুঁজে বের করার জন্য পুলিশবাহিনী মোতায়েন করা হয়। গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদের সময় হরিকিষণ স্বীকার করেছেন যে হরিয়ানা থেকে ফিরে তিনি তার স্ত্রীকে গুড্ডু নামে এক গ্রামবাসীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেন এবং ঘরে দেহ পুঁতে রাখেন পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তকে আদালতে পেশ করার পর জেলে পাঠানো হয়েছে।

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০