নগ্ন অবস্থায় মন্দির থেকে প্রতিমা নিয়ে পুকুরে ঝাঁপ! হায়দরাবাদে প্রযুক্তিবিদের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মহত্যা নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য? হায়দরাবাদের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর তদন্ত এক অদ্ভুত মোড় নিয়েছে। তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করা হলেও তদন্তে উঠে এসেছে একাধিক অস্বাভাবিক তথ্য। বিশেষ করে একটি মন্দির থেকে দেবীর মূর্তি নিখোঁজ হওয়ায় সেই মূর্তির সন্ধানেই এখন জোর দিয়েছে পুলিশ। তদন্তকারীদের মতে, ওই মূর্তিই এই ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।

মৃত তরুণীর নাম তেজস্বিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন তিনি নিজের পোশাক খুলে একটি স্থানীয় মন্দিরে প্রবেশ করেন। অভিযোগ, সেখান থেকে দেবী আম্মাভারুর একটি মূর্তি তুলে নিয়ে তিনি পাশের একটি পুকুরের দিকে যান। এরপর পুকুরে নেমে যান তিনি। পরে উদ্ধারকারীরা তার দেহ উদ্ধার করলেও দেবীমূর্তিটির আর কোনও খোঁজ মেলেনি। এই কারণেই দুর্যোগ মোকাবিলা বাহিনীর সহায়তায় পুকুরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। নৌকা ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে মূর্তিটির সন্ধান চালানো হচ্ছে। তদন্তকারীদের মতে, মূর্তিটি উদ্ধার করা গেলে ঘটনার কারণ স্পষ্ট হতে পারে। ঘটনার তদন্তে তেজস্বিনীর মা অরুণার সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেছেন পুলিশকর্মীরা। ঘটনার আগে তেজস্বিনীর আচরণ, তার কথাবার্তা, আর্থিক লেনদেন এবং শেষ কয়েক দিনের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। তিনি কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না বা কোনও মানসিক চাপে ছিলেন কি না তাও খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

তদন্তে আরও জানা গিয়েছে, তেজস্বীনি একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। তিনি প্রতিদিন প্রায় ৩ হাজার ৫০০ টাকা করে ভাড়া দিতেন। অর্থাৎ মাসিক খরচ প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি পৌঁছাত। পুলিশ জানতে পেরেছে, যে ভবনে তিনি থাকতেন তার উপরের দুটি তলা হোটেলের মত ব্যবহার করা হত। সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে কী কারণে তেজস্বিনী এমন পদক্ষেপ নিলেন এবং ঘটনার আগে ঠিক কী কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখে তদন্ত এগিয়ে চলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করতে নারাজ পুলিশ।

‘পুরনোতে ফিরুন, চটের থলে নিয়ে বাজার যান’, স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক বর্জনের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

‘সলমন কি অসুস্থ, ৮০ বছরের বুড়োর মতো দেখাচ্ছে’, কোনও কঠিন রোগে ভুগছেন নাকি ভাইজান?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম