দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা শোধের নোটিশ আয়কর দফতরের

কংগ্রেসকে
Courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে ফের চাপে পড়ল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা করের নোটিস ধরাল আয়কর দফতর। জানা গিয়েছে, ২০১৭-১৮ এবং ২০২০-২১ সমীক্ষা বছর তথা অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য জরিমানা ও তার উপর সুদ বাবদ এই নোটিস ধরানো হয়েছে।  

বৃহস্পতিবার আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এই ঘটনার পরেই কংগ্রেসকে কোটি টাকার নোটিশ ধরাল আয়কর দফতর। তবে এই প্রথম নয় এর আগে, বকেয়া হিসাবে কংগ্রেসকে ১০৫ কোটি টাকা কর দেওয়ার নোটিশ দিয়েছিল আয়কর দফতর। এরপরেই কংগ্রেস দিল্লির হাইকোর্টে যান। তবে সেখানে গিয়েও খালি হাতেই ফিরতে হয়েছিল কংগ্রেসকে। তবে ১৭০০ কোটি টাকার করের নোটিশে ফের কংগ্রেস হাইকোর্টে যাবে না সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, ১০ বছরের বেশি সময় ধরে কেন্দ্রে ছিল কংগ্রেস। কিন্তু বর্তমানে তারা অর্থসংকটে ভুগছেন। সম্প্রতি প্রকাশিত হওয়া  ইলেক্টোরাল বন্ডে দেখা গিয়েছে, তৃণমূলের থেকেও অনেক কম চাঁদা পেয়েছে কংগ্রেস। এরফলে নির্বাচনের প্রচারের জন্য কংগ্রেসের হাতে টাকা নেই বলে জানিয়েছে দলীয় নেতারা। এই আবহেই কংগ্রেসকে কোটি কোটি টাকার নোটিশ পাঠাচ্ছে আয়কর দফতর। আর তাতেই দলটি নির্বাচনের আগে চাপে পড়ছে ।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ