ধর্ষণের অভিযোগে বায়ু সেনার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই উইং কম্যান্ডার পদমর্যাদার ওই আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। পালাম বিমানবন্দরে বায়ু সেনার বিমান ঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, ‘উইং কম্যান্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। ওই আধিকারিক দিল্লি পুলিশকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন।’

গত পয়লা ডিসেম্বর সংসদ মার্গ থানায় বায়ু সেনার আধিকারিকের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ২৪ বছর বয়সী এক যুবতী। ওই অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ‘গত বছরের ২৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে প্রথমবারের মতো অভিযুক্ত বায়ু সেনার উইং কম্যান্ডারের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তার পর থেকে ঘনিষ্ঠতা বাড়ে। গত বছরের ১২ নভেম্বর অভিযুক্ত বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে তাঁর সঙ্গে শারীরীক সম্পর্ক স্থাপন করে। তার পর থেকে নিয়মিত যৌন সম্পর্ক চালিয়ে যায়। বিয়ের জন্য চাপ দেওয়া হলে একদিন অভিযুক্ত তাঁকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং অভিভাবকদের সঙ্গে আলাপ করিয়ে দেয়।’

অভিযুক্ত উইং কম্যান্ডার নিজের বিয়ে এবং সন্তান থাকানোর কথা লুকিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন অভিযোগকারিণী। তিনি আরও জানিয়েছেন, ‘গত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য এক মহিলা ও দুই সন্তানের সঙ্গে অভিযুক্ত বায়ু সেনা আধিকারিকের ছবি নজরে আসে তাঁর। ওই ছবি দেখার পরে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৬ নভেম্বর আম্বালায় অভিযুক্ত বায়ু সেনার আধিকারিকের বাড়িতে পৌঁছন। সেখানেও ফের তাঁকে ধর্ষণ করা হয় এবং বিষয়টি জানাজানি হতে চরম পরিণতি হবে বলে হুমকি দেন।’

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

লক্ষ্মীপুজোর বাজারেও মূল্যবৃদ্ধির কোপ, পুজোর সামগ্রী কিনতে নাভিশ্বাস গৃহস্থের

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Airtel গ্রাহকদের জন্য বড় খবর, ২০০ টাকার রিচার্জে বিনামূল্যে দেখা যাবে YouTube Premium

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর