Loading live market data...
Loading active stocks...
Connecting...

মন্ত্রীর বৈঠকে গরহাজিরের শাস্তি, সাসপেন্ড আইএএস আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যের একজন মন্ত্রীকে গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করেননি তিনি। এমনকী গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকেননি বলে অভিযোগ। আর তার জেরে মহারাষ্ট্র সরকার একজন আইএএস আধিকারিক এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ সংস্থার যুগ্ম পরিচালককে বরখাস্ত করেছে। গত ২৬ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনে রাজ্যের পরিবেশমন্ত্রী পঙ্কজা মুন্ডেকে চন্দ্রপুর জেলার দূষণ সম্পর্কিত আলোচনার জবাব দিতে বলা হয়েছিল। এখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখানেই পরিবেশমন্ত্রীকে ভরা বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয়, তিনি বিস্তারিত ব্রিফিং দিতে পারবেন না। আর তাতেই বিড়ম্বনায় পড়তে হয় তাঁকে।

এদিকে কেন মন্ত্রী হয়েও তথ্য দিতে পারবেন না?‌ এই প্রশ্ন উঠতে শুরু করে। তখন পরিবেশমন্ত্রী পঙ্কজা মুন্ডে জানান, তিনি বিস্তারিত ব্রিফিং দিতে পারবেন না কারণ, সংশ্লিষ্ট অফিসার এম দেবেন্দ্র সিং—যিনি ২০১১ ব্যাচের আইএএস অফিসার ও মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (এমপিসিবি) সদস্য সচিব এবং এমপিসিবি’‌র যুগ্ম অধিকর্তা সতীশ পাড়ভাল যাঁকে তথ্য সংগ্রহের জন্য তিনি বৈঠকে ডেকেছিলেন সেই বৈঠকে ওই অফিসার উপস্থিত ছিলেন না। পঙ্কজা মুন্ডে বিধানসভার অধিবেশনে বলেছিলেন যে, অফিসারকে বৈঠকে থাকার কথা স্মরণ করিয়ে দেওয়ার পরেও বৈঠকে যোগ দেননি। উলটে ওই অফিসার উপস্থিত থাকবেন না বলে একটি বার্তা পাঠিয়েছেন। কিন্তু ততক্ষণে বিরোধীরা চিৎকার জুড়ে দেন।

অন্যদিকে এই পরিস্থিতিতে পরিবেশমন্ত্রী যথেষ্ট চাপের মধ্যে পড়ে যান। তবে অনেকে মনে করছেন, মন্ত্রী হয়ে শুধু অফিসারদের উপর দায় চাপিয়ে দিলে চলে না। নিজেকে আপডেট থাকতে হয়। যদিও পরিবেশমন্ত্রী বলেন, এই ধরনের অবাধ্যতা একজন মন্ত্রীর জনসাধারণের কাছে জবাবদিহি করার ক্ষমতাকে ব্যাহত করে। এই কথা শোনার পর প্রোটেম স্পিকার দিলীপ ল্যান্ডে মন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব সহকারে নজর করেন। আর অফিসারের অনুপস্থিতিকে ‘‌চরম অবহেলা’‌ এবং ‘‌আইনসভার প্রতি অপমান’‌ বলে উল্লেখ করেছেন। আর তখনই প্রোটেম স্পিকার সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ২৪ ঘন্টার মধ্যে রাজ্য সরকার ১৯৬৯ সালের সর্বভারতীয় পরিষেবা (শৃঙ্খলা ও আপিল) বিধির অধীনে সাসপেনশন নির্দেশ জারি করে।

এছাড়া এই বিষয়টি এক্সিকিউটিভ এবং আইনসভার মধ্যে তীব্র বিতর্কের সূচনা করল। এই বিষয়ে বিজেপি নেতা সুধীর মুনগান্তিওয়ার অফিসারের আচরণকে ‘‌গণতন্ত্রের ঠান্ডা মাথায় হত্যা’‌ এবং ‘‌সংবিধানের অবমাননা’‌ বলে তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, ‘‌আমলাদের বুঝতে হবে যে তাঁরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়বদ্ধ।’‌ আর জানা গিয়েছে, এমপিসিবি অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হবে। এই সময়কালের মধ্যে, তাঁর সদর দফতর মুম্বইতে থাকবে এবং তিনি অনুমতি ছাড়া শহর ছেড়ে যেতে পারবেন না এবং অন্য কোনও কাজে নিযুক্ত হতে পারবেন না।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা