‘আমাকে ছোঁবে না, আমি অন্য একজনের’, ফুলশয্যার রাতে নববধূর বিস্ফোরক দাবিতে হতবাক স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘আমাকে স্পর্শ করবেন না, করলে মেরে ফেলব। আমি অন্য একজনের’, ফুলশয্যার রাতে স্বামীকে এমন কথাই জানান নববধূ। এমন ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশের হাপুড়ে। পরিবারের উপস্থিতিতে সমস্ত রীতি মেনে ২৫ জুন বিয়ে হয় ওই তরুণ-তরুণীর। বিয়ের পর নতুন জীবন শুরু হওয়ার কথা থাকলেও ফুলশয্যার রাতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। নববধূ স্বামীকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি অন্য একজনকে ভালোবাসেন। পরিবারের ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে হয়েছে এবং তিনি এই দাম্পত্য সম্পর্ক মেনে নিতে পারবেন না। তাই স্বামীর থেকে দূরত্ব বজায় রাখতে চান বলেও জানান।

স্ত্রীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে পড়েন তার স্বামী।  তবে তিনি কোনও অশান্তির পথে না গিয়ে পরদিন সকালে গোটা বিষয়টি নিজের পরিবারকে জানান। এরপর দুই পরিবারের সদস্যরা বসে একাধিকবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেন। কিন্তু নববধূ নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি বারবার জানিয়ে দেন, স্বামীর সঙ্গে সংসার করতে চান না। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় দুই পরিবারের সম্মতিতে ২৮ জুন ওই তরুণীর প্রেমিককে ডাকা হয়। আলোচনার পর তরুণী নিজের ইচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে যান। ভবিষ্যতে যাতে কোনও আইনি জটিলতা না তৈরি হয়, সেই কারণে যুবক ও তাঁর বাবা মহিলা থানায় লিখিত অভিযোগ জমা দেন।

আরও পড়ুনঃ পুরনো পোশাকের নতুন জীবন! ‘টেক্সটাইল বর্জ্য’ রিসাইক্লিংয়ের রাজধানী হয়ে উঠেছে পানিপথ

মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণা রাই জানান, নববধূ বিয়ের পর স্বামীর সঙ্গে থাকতে চান না এবং অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ জানায় যুবকের পরিবার। পরে দুই পক্ষের সম্মতিতেই বিষয়টির নিষ্পত্তি হয়। কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেনি। পুলিশের দাবি, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে