গুয়াহাটি আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও আত্মহত্যা। এবার গুয়াহাটি আইআইটিতে আত্মহত্যা করল এক পড়ুয়া। জানা গিয়েছে, প্রথম বর্ষের বিটেককে ছাত্র ছিল ওই পড়ুয়া। বুধবার রাতে হোস্টেলের   রুমমেট বাইরে থাকাকালীন সময়  নিরাপত্তারক্ষীরা ওই ছাত্রের মৃতদেহ দেখতে পান। তাঁর ঘর থেকে একটি চিরকুটও পাওয়া গিয়েছে। তবে সেখানে কি লেখা আছে তা এখন জানা যায়নি।

এই ঘটনার পর  গুয়াহাটি আইআইটির ওপর গাফিলতির অভিযোগ তুলেছে বিহারের বাসিন্দা ওই ছাত্রের পরিবার। পাশাপাশি তাঁর মৃত্যুর জন্য যাতে তদন্ত হয় সেই দিকেও নজর রাখতে বলেছে নিহত ছাত্রের  পরিবার। ইতিমধ্যেই ওই পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান   হয়েছে। পুলিশ জানিয়েছে,’ মানসিক চাপের কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। আমরা সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারব না।‘

অন্যদিকে আইআইটি গুয়াহাটি একটি বিবৃতি জারি করে ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তারা লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি  যে আইআইটি গুয়াহাটি ১০ এপ্রিল ক্যাম্পাসে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। আমরা এই কঠিন সময়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।‘

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের