চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তীব্র তাপপ্রবাহ, পশ্চিমবঙ্গ সহ দেশের  চার রাজ্যে জারি ‘লাল’ সতর্কতা

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে নাজেহাল অবস্থা গোটা দেশবাসী।   বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।  ভারতীয় আবহাওয়া বিভাগে তরফে অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কেরল এবং পশ্চিমবঙ্গে জারি হয়েছে লাল   সতর্কতা। এছাড়াও বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং ওড়িশায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। তবে কবে কমবে তাপমাত্রা তা এখন জানা যায়নি।

হাওয়া অফিস জানিয়েছে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং পুদুচেরিতে ৬ মে পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই সকল রাজ্যের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বেশি।  বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহ হলেও কমবে তীব্রতা। বৃহস্পতিবার আইএমডি আটটি রাজ্য- অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বৃষ্টিপাতের জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে। মূলত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বেশি হলে তীব্র তাপপ্রবাহ ঘোষণা করা হয়ে থাকে।

অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরাতে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ