মালকিনকে পোষ্য পিটবুলের কামড়, মাথায়-পা-হাতে ৫০টি সেলাই

আহত দুই শিশুপুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, রেওয়ারি (হরিয়ানা):  বাড়িতে পোষ্য পিটবুলকে রেখে ছেলে বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বাড়ির মালিক। ঘুরে-ফিরে মন তাদের বেশ চাঙ্গা। বাড়ি ফিরতেই ঘটল বিপত্তি।

দরজা খুলতেই পোষা পিটবুলের সরাসরি আক্রমণ। কামড় মালিকের স্ত্রী, দুই শিশুপুত্রকেও। মালিকের স্ত্রীর হাতে, পায়ে, মাথায় ধারাল দাঁত বসিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। কুকুরে কামড় থেকে স্ত্রীকে ছাড়াতে গিয়ে নাস্তানাবুদ স্বামী। লাঠি দিয়ে বেশ কয়েকবার সে পোষ্য পিটবুলকে আঘাতও করে। আঘাত পেয়েও পিটবুল তাঁর কর্তব্য পালন করে গিয়েছে।

চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে হাজির হয়। কোনওরকমে পিটবুলের হাত থেকে মহিলা ও তাঁর দুই শিশুসন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। কুকুরের কামড়ে মারাত্মক ক্ষত দেখে চিকিৎসকেরাও ঘাবড়ে যান। মহিলার মাথা-পা-হাত মিলিয়ে মোট ৫০টি সেলাই করতে হয়েছে। সেলাই করতে হয় তাঁর দুই শিশুসন্তানের হাতেও। তবে তাদের আঘাত ততটা গুরুতর নয়। হাসপাতালে কিছুক্ষণ রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বালিয়ার খুর্দ গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুরজের বাড়িতে। সুরজ জানিয়েছেন, গত শুক্রবার স্ত্রী এবং দুই পুত্রকে নিয়ে তিনি কাছাকাছি একজনের বাড়ি গিয়েছিলেন। ঘরে তাদের পোষ্যকে রেখেই তারা চলে যান। বাড়ি ফিরে দরজা খুলতেই পিটবুল তাঁর স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে শুরু করে। পোষ্য কুকুরের এই আচরণে তিনি বিস্মিত হয়ে যান। পাড়ার লোকের সাহায্য কোনওরকমে কুকুরের হাত থেকে স্ত্রীকে ছাড়িয়ে তাঁকে এবং দুই পুত্রকে হাসপাতালে ভর্তি করেন।

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি