এই মুহূর্তে




বাম দুর্গ কেরলে রাজনীতির নয়া মোড়, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সনিয়া গান্ধি

নিজস্ব প্রতিনিধি: বাম গড় কেরলে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল সনিয়া গান্ধিকে। শুনে অবাক হচ্ছেন নিশয়ই। বিজেপি প্রার্থী সনিয়া গান্ধি কেরলের মুন্নার থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যপারটা তাহলে বুঝিয়ে বলা যাক, কারণ এই নামের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক অত্যন্ত গভীর। সনিয়া গান্ধি কংগ্রেসের সভানেত্রী। তবে বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি এক মহিলা নন। তবে কেরলের রাজনীতিতে এই নাম নিয়েই শুরু হয়েছে প্রবল চর্চা।

কেরলের পাহাড়ি শহর মুন্নার, স্থানীয় পঞ্চায়েতের নাল্লাথান্নি ওয়ার্ডের (১৬ নম্বর ওয়ার্ড) জন্য বিজেপি “সনিয়া গান্ধি” কে প্রার্থী করেছে। তিনি কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধি নন। ইনি হলেন মুন্নরের এক সাধারণ পরিবারের গৃহবধূ। তবে তাঁর সঙ্গেও যোগ রয়েছে কংগ্রেসের। বিজেপি নেত্রী সনিয়ার বাবা প্রয়াত দুরে রাজ ছিলেন কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। দুরে রাজ কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধির প্রতি শ্রদ্ধা থেকেই মেয়ের নামও একই রেখেছিলেন। সেই নামই আজ ভোটের ময়দানে তুলেছে আলোচনার ঝড়।

Sonia Gandhi BJP candidate

মুন্নারে বিজেপি ৩৪ বছর বয়সী সনিয়া গান্ধিকে নাল্লাথান্নি কাল্লার থেকে প্রার্থী  করা হয়েছে।  যার জীবন এবং রাজনীতির পথ বেশ ভিন্ন ছিল। বাবা কংগ্রেস নেতা হলেও বিয়ের পর থেকে সনিয়া বিজেপির দিকে ঝোঁকেন। তাঁর স্বামীও বিজেপি নেতা এবং পঞ্চায়েতের সাধারণ সম্পাদক। সনিয়ার স্বামী মুন্নার মূলাক্কাড়া ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন। সেই পথেই এবার হাঁটলেন স্ত্রী। এই আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মঞ্জুলা রমেশ । তবে নাম বিভ্রাট নিয়ে তিনি পড়েছেন বেজায় চিন্তায়। সনিয়া গান্ধি এই নাম হেভি ওয়েট হওয়ার কারণে ভোট কমে যাওয়ার আশঙ্কাও করছেন কংগ্রেস প্রার্থী। কেরলে দু’দফায় পঞ্চায়েত নির্বাচন হবে আগামী ৯ ও ১১ ডিসেম্বর। ফল প্রকাশ ১৩ ডিসেম্বর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চলন্ত অটোতে ১৭ বছরের ছাত্রীকে শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা, গ্রেফতার চালক

ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে ছয় বছরের নাবালিকার গোপনাঙ্গে লোহার রড ঢোকালেন অভিযুক্ত

পুলিশই ছাত্রকে অপহরণ করে মিথ্যে মাদকের মামলা দিল!‌ হাইকোর্টে প্রমাণ হতেই সাসপেন্ড ৬ পুলিশকর্মী

কংগ্রেস ছাড়া সময়ের অপেক্ষা, বীর সাভারকর পুরস্কার পাচ্ছেন ‘বিজেপি বান্ধব’ শশী থারুর

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার, পড়ল ২০ টি সেলাই, পলাতক অভিযুক্ত ক্রিকেটাররা

ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক, হুমকি ই-মেল পেয়েই খালি করা হল চত্বর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ