দিল্লির বিমানবন্দরের পাঁচিল টপকে রানওয়েতে ঢুকে পড়ল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঁচিল টপকে রানওয়েতে দাঁড়িয়ে রয়েছে বিমান। আর সেই সময় আচমকাই বিমানবন্দরের রানওয়ের মধ্যে ঢুকে পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে  দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিমান কতৃপক্ষ।

তবে ঘটনায়  কর্তব্যে গাফিলতির অভিযোগে এক হেড কনস্টেবলকে সাসপেন্ড করল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স।  পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট প্রথমে রানওয়েতে ওই অনুপ্রবেশকারীকে দেখতে পান।পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানায় এবং সিআইএসএফকে অনুপ্রবেশকারীকে অনুসরণ করার নির্দেশ দেয়। তবে এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট যদি ওই ব্যক্তিকে দেখতে না পেত তাহলে বড় দুর্ঘটনার ঘটনা ঘটত দিল্লির বিমানবন্দরে। 

জানা গিয়েছে, ওই ব্যক্তি হরিয়ানার বাসিন্দা।  তাঁর নাম এখনও  পর্যন্ত জানা যায়নি। রানওয়ে থেকে তাঁকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মীরা ধরে দিল্লির পুলিশের হাতে তুলে দেয়। তবে কি করে ওই ব্যক্তি বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত, দিল্লির আগে পুনে বিমান বিমানবন্দরের রানওয়েতে আচমকাই এক ব্যক্তি ঢুকে পড়েছিল। সেই ব্যক্তি আবার একটি জিপ গাড়ি নিয়ে বিমানের সামনে চলে আসে। তবে পাইলটের তৎপরতায় এমন ভাবেই বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। উল্লেখ্য পুনে ,মুম্বাইয়ের পর এবার দিল্লির বিমানবন্দরের রানওয়েতে  আচমকাই ঢুকে পড়লেন এক ব্যক্তি।

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর