তেলেঙ্গানায় বিধানসভা ভোটের মুখে বিজেপি ছাড়লেন দাপুটে নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তেলেঙ্গানায় বিধানসভা ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি। বুধবার পদ্ম শিবির ছাড়ার কথা ঘোষণা করলেন হেভিওয়েট নেতা কোমাটিরেড্ডি রাজাগোপালা রেড্ডি। খুব শিগগিরই তিনি কংগ্রেসে যোগ দেবেন। রাজ্যের শাসন ক্ষমতা থেকে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতিকে হঠানোর জন্য বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরছেন বলে জানিয়েছেন মুনুগোড়ের প্রাক্তন বিধায়ক।

গত বছরের অগস্টে আচমকাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন কোমাটিরেড্ডি রাজাগোপালা রেড্ডি। তাঁর দাদা কোমাটিরেড্ডি বেঙ্কট রেড্ডি ভুবনগিরি আসন থেকে কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রাজাগোপালা রেড্ডির পদত্যাগের ফলে শূন্য হয়েছিল মুনুগোড়ে আসনটি। উপনির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হিসেবে লড়েও রাজাগোপালা রেড্ডি ১০ হাজারের কাছাকাছি ভোটে রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্র সমিতির প্রার্থীর কাছে হেরে যান।

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানায় বিধানসভার ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে ভোটপ্রচার। রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্র সমিতি সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেও কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দফায় ৫৫ আসন এবং বিজেপির পক্ষ থেকে ৫২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আসন্ন বিধানসভা ভোটে মূলত মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতির সঙ্গে কংগ্রেসের লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কর্নাটক লাগোয়া তেলেঙ্গানায় ক্ষমতা দখল করতে কোমর কষে ঝাঁপিয়েছেন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা