ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনার সঙ্গে এনকাউন্টারে নিকেশ ৩ মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলছে মাও দমন অভিযান। রবিবার ছত্তিশগড়ের সুকমা জেলার ঘন কারিগুন্ডাম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযান বাস্তার অঞ্চলে মাওবাদীদের কাছে আরেকটি বড় ধাক্কা।

জানা গিয়েছে, চিন্তাগুফা থানা এলাকায় অভিযান শুরু হয়েছিল, যেখানে দুর্গম বোনের মধ্যে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ অব্যাহত ছিল। পুলিশ সুপার (এসপি) কিরণ চবন বলেছেন যে গোয়েন্দা তথ্যে কর্তৃপক্ষকে পাহাড়ি অঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছিল। নিহত তিন মাওবাদীকে মাদভি দেব যিনি জন মিলিশিয়া কমান্ডার এবং কন্টা এরিয়া কমিটির সদস্য, পডিয়াম গাঙ্গি যিনি কোন্তা এরিয়া কমিটির কমান্ডার এবং সোদি গাঙ্গি যিনি কিস্তারামের এরিয়া কমিটির সদস্য বলে চিহ্নিত করা হয়েছে। মৃতদের সকলের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

 আইজি বস্তার পি সুন্দররাজ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ছত্তিশগড়ের তুমালপাদ গ্রামের কাছে এই সংঘর্ষ ঘটেছে। পরে, সুকমা পুলিশ তিন নকশাল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে নিহতদের মধ্যে মিলিশিয়া কমান্ডার এবং স্নাইপার বিশেষজ্ঞ মাধবী দেবাও রয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে দুই মহিলা মাওবাদী রয়েছেন। জেলা রিজার্ভ গার্ডের দল ঘটনাস্থল থেকে একটি .303 রাইফেল, বিজিএল লঞ্চার এবং গোলাবারুদ উদ্ধার করেছে। তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর