চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিক্ষিকাকে লক্ষ্য করে গুলিবৃষ্টি, পরে আত্মঘাতী বন্দুকবাজ

নিজস্ব প্রতিনিধি, এটাওয়া (উত্তরপ্রদেশ): এক হাড়হিম করা ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের এটাওয়া। প্রাথমিকস্কুলের এক শিক্ষিকাকে লক্ষ্য করে এক বন্দুকবাজ পরপর ছয়বার গুলি চালায়। শিক্ষিকা রাস্তাতেই লুটিয়ে পড়েন। পথচলতি মানুষ শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। শিক্ষিকার অবস্থা সঙ্কটজনক। অন্যদিকে, বন্দুকবাজ পরে আত্মঘাতী হয়।

এটাওয়ার পুলিশ সুপার জয়প্রকাশ সিং এই হামলার খবর দিতে গিয়ে জানিয়েছেন, অন্যান্য দিনের মতো বুধবার সকালে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা। আচমকাই ওই যুবক তাঁর পথ রুখে দাঁড়ায় এবং শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। রাস্তাতেই শিক্ষিকা লুটিয়ে পড়েন। পথচলতি একজন শিক্ষিকাকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখেন। তিনি আর কয়েকজন জখম শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি শিক্ষিকার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে। অন্যদিকে, ওই বন্দুকবাজ আত্মঘাতী হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিক্ষিকা ও বন্দুকবাজ উভয়েই উভয়ের পরিচিত। কী কারণে হামলা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত শিক্ষিকার সঙ্গেও পুলিশ কথা বলবে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সাত সকালে এ হেন বন্দুকবাজির ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। হামলার খবর পাওয়ার পরে পরে জেলাশাসক অবনিশ কুমার তার দফতরের কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। যোগাযোগ করেন আহত শিক্ষিকার পরিবারের সঙ্গে।এই হামলার কারণ, কি তা জানার চেষ্টা চলছে। শিক্ষিকা আহত হওয়ার ঘটনায় স্কুলেও রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। 

আরও পড়ুন উত্তরপ্রদেশে অকাল দীপাবলি, পথ দু্র্ঘটনায় হত ১৫ দিনমজুর

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ