চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশের সব ধর্মস্থান থেকে খুলে ফেলা হল মাইক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামেই ঈদ। একই দিনে অক্ষয় তৃতীয়া তিথি পড়ার সম্ভাবনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকার সব ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক খুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে অভিযান।

রাজ্য পুলিশের টুইটার হ্যান্ডেলে এই অভিযানের একাধিক ছবি পোস্ট করা হয়েছে। পুলিশের তরফ থেকে এই অভিযানের খবর দিতে গিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই সব ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক খুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। দিল্লির জাহাঙ্গিরপুরীর মতো উত্তরপ্রদেশে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যই এই পদক্ষেপ।

জেলা পুলিশের পদস্থকর্তা আকাশ তোমর জানিয়েছেন, ‘আদালত এবং সরকারি নির্দেশিকা মেনে মাইকের ডেসিবেল বেঁধে দেওয়া হয়েছে। নতুন করে কোনও ধর্মীয় প্রতিষ্ঠানকে মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। আমরা জেলার সব সম্প্রদায়ের শীর্ষনেতাদের সঙ্গে কথা বলেছি। এদিনের অভিযানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে পাঁচশোর বেশি মাইক খুলে নেওয়া হয়েছে। আগামীদিনেও এই অভিযান চলবে।’ উত্তরপ্রদেশের সীতাপুর থেকে ৬৮৩টি মাইক খুলে নেওয়া হয়েছে। প্রত্যেকেই প্রশাসনকে সাহায্যের হাত বাড়ি দিয়েছে।সীতাপুর পুলিশের তরফ থেকে বলা হয়েছে, পুলিশ-প্রশাসনের তরফ থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক খুলে নেওয়ার ব্যাপারে সাহায্য চাওয়া হয়। প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

উত্তরপ্রদেশ পুলিশের এক পদস্থকর্তা জানিয়েছেন, আজকের এই অভিযান থেকে একটা বিষয় স্পষ্ট, রাজ্যবাসী চায় না দিল্লির জাহাঙ্গিরপুরীর মতো উত্তরপ্রদেশে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটুক। প্রত্যেকেই চাইছে, রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক।  

আরও পড়ুন এফিডেভিট ছাড়া ধর্মীয় শোভাযাত্রা নয়, নির্দেশ যোগী সরকারের

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ