স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ছাড়,  বিমানের ভাড়া মাত্র  ১,৫৭৮ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনিও যদি আগামী কিছু দিনের মধ্যে বিমানে সফরের পরিকল্পনা করে থাকেন, তবে আপনার জন্য সুখবর রয়েছে। এয়ারলাইন কোম্পানি ভিস্তারা যাত্রীদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার।  সামনেই  ৭৮তম স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিন উপলক্ষে ফ্রিডম সেল ঘোষণা করেছে ভিস্তারা এয়ারলাইন্স। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব কেবিন ক্লাসে বিশেষ ছাড় দিতে চলেছে বিমান সংস্থা । মাত্র ১,৫৭৮ টাকা থেকে শুরু হবে বিমানের ভাড়া।

এক নজরে দেখে নিন বিমানের ভাড়া

বাগডোগরা -ডিব্রুগড় যাতায়াতের জন্য ইকোনমি ক্লাসের  ভাড়া শুরু হবে ১,৫৭৮  টাকা থেকে।  মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত প্রিমিয়াম ইকোনমি ক্লাসের ভাড়া ২,৬৭৮ টাকা । অন্যদিকে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত বিজনেস ক্লাসের জন্য ৯,৯৭৮ টাকা থেকে শুরু হবে।

এছাড়াও দিল্লি থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য ইকোনমি ক্লাসের রিটার্ন ভাড়া শুরু হবে ১১,৯৭৮ টাকা থেকে। প্রিমিয়াম ইকোনমি রেঞ্জে, ভাড়া দিল্লি থেকে কাঠমান্ডু পর্যন্ত ভাড়া শুরু হবে  ১৩, ৯৭৮ টাকা থেকে। আর বিজনেস ক্লাসের জন্য ভাড়া শুরু ৪৬, ৯৭৮ টাকা থেকে।

কবে থেকে বুকিং ?

এই ছাড় পেতে গ্রাহকদের ১৫ অগস্ট রাত ২৩টা ৫৯ মিনিটের মধ্যে টিকিট বুক করতে হবে।  মাত্র  যাত্রীরা www.airvistara.com, ভিস্তারার এয়ারপোর্ট টিকিট অফিসে (এটিও), ভিস্তারার কল সেন্টার, অনলাইন ট্র্যাভেল এজেন্সি (ওটিএ) মারফত টিকিট কাটা যাবে। বলা বাহুল্য, যাত্রীরা ৩১ অক্টোবরের মধ্যে ভ্রমণের জন্যই বিশেষ ছাড়ে  এই টিকিট কাটতে পারবেন। 

উল্লেখ্য, এই ছাড় শুধু মাত্র আবুধাবি, বালি, ব্যাংকক, কলম্বো, দাম্মাম, ঢাকা, দুবাই, দোহা, ফ্রাঙ্কফুর্ট, হংকং, জেদ্দা, কাঠমান্ডু, লন্ডন, মালে, মরিশাস, মাস্কাট এবং সিঙ্গাপুর, প্যারিসের মতো আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রযোজ্য হবে।

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫