আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অমেথি, রায়বরেলি-সহ উত্তরপ্রদেশের ১৭ আসনে লড়বে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, লখনউ: দুপুরেই মিলেছিল ইঙ্গিত। সন্ধেতেই কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরপ্রদেশে লোকসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে জোটের ঘোষণা করা হল। বুধবার উত্তরপ্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডে জানিয়েছেন, রাজ্যের ৮০টি আসনের মধ্যে ১৭টিতে লড়বে মল্লিকার্জুন খাড়গের দল। আর ৬৩টি আসনে লড়বে সমাজবাদী পার্টি ও তার সঙ্গীরা। মধ্যপ্রদেশেও হাতে হাত মিলিয়ে লড়বে দুই দল। ওই রাজ্যে ২৮ আসনে লড়বে কংগ্রেস। খাজুরাহো আসনে প্রার্থী দেবে সমাজবাদী পার্টি।

উত্তরপ্রদেশে কংগ্রেসকে যে ১৭টি আসন ছেড়ে দেওয়া হয়েছে সেগুলি হল-অমেথি, রায়বরেলি, কানপুর (শহর), ফতেপুর সিক্রি, বাঁশগাঁও, সাহরানপুর, প্রয়াগরাজ, মহারাজগঞ্জ, বারাণসী, আমরোহা, ঝাঁসি, বুলন্দশহর, গাজিয়াবাদ, মথুরা, সীতাপুর, বারাবাঁকি ও দেবরিয়া। প্রথমে মোরদাবাদ নিয়ে জেদ ধরলেও পরে সমাজবাদী পার্টির চাপে ওই আসনের দাবি ছেড়ে দিয়েছে কংগ্রেস। ওই আসনে অখিলেশের দলই লড়বে।

উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই টালবাহানা চলছিল। ওই টালবাহানার জেরেই রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অংশ নেননি সপা সুপ্রিমো অখিলেশ যাদব। উল্টে কংগ্রেসের উপরে চাপ বাড়াতে তিন দফায় ৩২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা্্যো করেছিলেন তিনি। কংগ্রেস ও সপার মধ্যে আসন সমঝোতা নিয়ে জট পাকাতে বিজেপি শীর্ষ নেতৃত্বের মুখের হাসি চওড়া হয়েছিল। শেষ পর্যন্ত সপার সঙ্গে জোট গড়ার প্রক্রিয়া যাতে মসৃণভাবে সম্পন্ন হয় তার জন্য আসরে অবতীর্ণ হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি। তিনিই অখিলেশের সঙ্গে ফোনে কথা বলে জট কাটান।

এদিন দুপুরেই কংগ্রেসের সঙ্গে জোট চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে দেন সপা সুপ্রিমো। তার পরেই জানা যায়, উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ১৭ আসনে লড়বে কংগ্রেস। বাকি ৬৩ আসনে লড়বে সমাজবাদী পার্টি ও তার সঙ্গীরা। কোন-কোন আসনে কংগ্রেস লড়বে তা নিয়ে জোর চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত সন্ধেতেই জল্পনার অবসান ঘটে।

Published by:

Share Link:

More Releted News:

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ