Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্ত শুরু করল ভারত। আজ, শনিবার এনআইএ-র তরফে এফআইআর দায়ের করা হয়েছে। ফ্লাইদুবাই-য়ের যাত্রীবাহী বিমান হাইজ্যাক ও ক্র্যাশের চেষ্টার অভিযোগে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ‘অ্যান্টি-হাইজ্যাকিং অ্যাক্ট, ২০১৬’-এর ৩ নম্বর ধারা এবং ইউএপিএ-এর অধীনে মামলাটি দায়ের করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ছিলেন মোট ১৭৪ জন যাত্রী। দুবাই থেকে তেল আভিভের দিকে যাওয়ার সময় ওমানের নাগরিক বলে দাবি করা সহ-পাইলট আচমকাই ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে কুঠার জাতীয় ধাতব বস্তু দিয়ে আঘাত করেন এবং বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ওই ওমানি কো-পাইলটের নাম আল-হাম্মামি। তিনি ইহুদি যাত্রী থাকা বিমানটির কন্ট্রোল নিয়ে তেল আভিভ এয়ারপোর্ট কিংবা ইজরায়েলের কোনও বহুতলে ধাক্কা মেরে ধ্বংস করতে চেয়েছিলেন। গাজার প্রতি ইজরায়েলের আচরণ ও হামলার বদলা নিতেই এই প্ল্যান ছিল বলে জেরায় জানিয়েছেন আল-হাম্মামি। আপাতত সৌদি আরবের প্রশাসনের তদন্তের আওতায় রয়েছে সে। এবার ভারত সেই ঘটনায় হস্তক্ষেপ করায় এনআইএ- তদন্ত শুরু করবে ফ্লাইদুবাই কাণ্ডে।

আরও পডুন: অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ধারালো অস্ত্র দিয়ে যখন ক্যাপ্টেন স্মিতকে তাঁর সহ-পাইলট কোপান, সেই ঘটনার পর ভারতীয় পাইলট কোনও মতে ককপিটের দরজা খুলে দেন। ওমানি পাইলটের পরিকল্পনা ভেস্তে দেন স্মিত। ককপিটের দরজা খুলতেই যাত্রীদের আসন থেকে উঠে এসে ককপিটের দায়িত্ব সামলেছিলেন দুই পাইলট। তার পর তাঁরা বিমানটিকে নিরাপদে সৌদিতে অবতরণ করান। ককপিটে ঢুকে স্মিতকে বাঁচিয়ে আল হাম্মামিকে নিরস্ত্র করেন যাত্রীরা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, একজন ভারতীয় পাইলটের উপর হামলা এবং যাত্রীবাহী বিমান ছিনতাই বা ধ্বংস করার চেষ্টার বিষয়টি তদন্ত সাপেক্ষ। ভারতেরও বিষয়টি খতিয়ে দেখা উচিত। তাই এনআইএ তদন্ত শুরু করেছে। তবে দায়ের করা এফআইআর-এ এই হামলার কোনও উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়নি কিংবা ষড়যন্ত্রে জড়িত হিসেবে অন্য কোনও ব্যক্তিকে এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি।

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন