পাকিস্তানিদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ, বন্ধ করা হচ্ছে আটারি সীমান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হানার জবাব দিতে প্রাথমিকভাবে চরম পথই বেছে নিল মোদি সরকার। পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে ভারতে থাকা সব পাকিস্তানিকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাতে জরুরি সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন বিদেশ সচিব বিক্রম মিশরি। পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের যে ভিসা ইসু করা হয়েছিল, তাও বাতিল করা হয়েছে। সিন্ধু জল চুক্তিও স্থগিত করা হয়েছে। আটারি স্থল সীমান্তও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ের বৈসরণে অতর্কিতে হামলা চালিয়ে ২৬ নিরীহ পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় পাকিস্তানি মদতপুষ্ঠ জঙ্গিরা। কুখাত জঙ্গি নেতা হাফিজ সঈদের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ ওই হামলার দায় স্বীকার করেছে। নিরীহ পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে এদিন সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর (সিসিএস) বিশেষ বৈঠক বসে। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। প্রায় দু’ঘন্টা ধরে চলে বৈঠক।

ওই বৈঠক শেষে জরুরি সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশরি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে মঙ্গলবার যে কাপুরোষিত হামলা চলেছে তাতে পাকিস্তানের যোগসাজশ স্পষ্ট। দীর্ঘদিন ধরে সতর্ক করা সত্বেও সন্ত্রাসবাদী কাজকর্মে লাগাম টানছে না পাকিস্তান। তাই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী কমিটির বৈঠকে। পাক নাগরিকদের আর কোনও ভিসা দেওয়া হবে না। সেই সঙ্গে যে ভিসা রয়েছে তা বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে ভারতে থাকা পাক নাগরিকদের। দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানে থাকা অধিকাংশ ভারতীয় আধিকারিককে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা  প্রতিরক্ষা সংক্রান্ত তিন আধিকারিককে ফিরিয়ে নিতে বলা হয়েছে। দুই দেশের দূতাবাসে কর্মী ও আধিকারিকের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিন্ধু জল চুক্তি রদ করা হচ্ছে।’

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত ৫ বায়ুসেনা আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’