বেঙ্গালুরুতে ঢুকতে বাধা প্রবাসী ভারতীয় লেখিকাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গালুরু বিমানবন্দরে আটকে দেওয়া হল ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত এক লেখিকাকে । কর্ণাটক সরকারের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন। তবে তাঁকে বেঙ্গালুরু বিমানবন্দরে ঢুকতে বাঁধা দেয় কর্তৃপক্ষ।  জানা গিয়েছে, ওই লেখিকা  নাম নীতাশা কৌল। তিনি বর্তমানে লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

অধ্যাপক  নিতাশা কৌল এক্স-এ একাধিক পোস্টে দাবি করেছেন, ‘দু দিনের ‘সংবিধান ও জাতীয় ঐক্য সম্মেলন’-এ ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানায় কর্ণাটক সরকার। তাই তিনি ভারতে এসেছিলেন। তবে বেঙ্গালুরু বিমানবন্দরের কর্মকর্তারা তাকে কোনও কারণ না জানিয়ে ঢুকতে বাঁধা দেয়।  কিন্তু আমার কাছে ছিল সমস্ত নথি বৈধ।‘

 অধ্যাপক দাবি করেছেন, অভিবাসন দপ্তর বার বার একটা কথাই জানায়, ‘দিল্লির নির্দেশ’। এছাড়া অন্য যুক্তি দিতে পারেনি। শুধু তাই নয় নীতাশা জানিয়েছেন , অভিভাসন দপ্তরের কর্মীরা সরাসরি না বললেও বুঝিয়ে দেন, আরএসএসের সমালোচনা করায় তাঁকে আটকানো হয়েছে।

অন্যদিকে কর্ণাটক বিজেপি এই অধ্যাপককে “ভারত বিরোধী উপাদান” এবং ‘ব্রেক ইন্ডিয়া ব্রিগেড’-এর একটি অংশ হিসাবে চিহ্নিত করেছে। বিজেপির অভিযোগ, কৌলকে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেস সরকার ‘ভারতের ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করছে’।  তবে এই ঘটনার পর এখন পর্যন্ত কর্ণাটক সরকারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ